,

নাটোরে আম গাছে জাম, উৎসুক জনতার ভিড়

news-image

নাজমুল হাসান নাহিদ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে আম গাছে জাম দেখতে উৎসুক জনতার ভীড়। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সদরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজ রোডের একটি আম গাছে।

সোমবার সকালে রাস্তার পাশে অবস্থিত সেই আম গাছে জাম দেখতে ভীর জমিয়েছে উৎসুক জনতা। সবাই ভাবছে আম গাছে জাম সত্যিই ধরেছে? নাকি কেউ লাগিয়ে দিয়ে গেছে, নাকি পাশের জাম গাছ থেকে পড়ে আটকে গেছে?

সেই ভাবনায় যখন সবাই ভাবছে। ঠিক তখনি একজন লোক একজন বালককে গাছে উঠে দেখতে বললো, আসল ঘটনা টা কি। বালকটি যখন আম গাছে উঠলো তখনি দেখতে পেলো জামের থোপাটি আম গাছের ডালের সাথে একেবারে মিশে আটকে আছে।বোঝার যেন উপায় নেই এটি ডালের সাথে শুধু ঝুলে আছে। যে দেখছে সেই বলছে এটা আম গাছেই হয়েছে।

উৎসুক জনতার মধ্য থেকে জাকির হোসেন নামের এক ব্যক্তি বলেন, আম গাছে জামের ঝোঁপাটি যেমন ভাবে ছিলো বুঝতেই পাড়িনি পাশের জাম গাছ থেকে পড়ে আটকে আছে।এত সুন্দর ভাবে আম গাছের ডালের সাথে জামের ঝোঁপাটি আটকে ছিলো আমরা সবাই ভাবছিলাম আম গাছে জাম ধরেছে।সবার ভাবনা পাল্টে গেলে আম গাছের কাছ থেকে ভীড় জমিয়ে হতাশা হয়ে উৎসুক জনতা ফিরে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর