,

ব্যালেন্স জানতে খরচ হবে ৪০ পয়সা

news-image

বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে প্রতিবার লেনদেন, ব্যালেন্স চেক বা স্টেটমেন্ট নেওয়াসহ নানা ধরণের কাজকে একেকটি সেশন ধরা হবে। আর প্রতিটি সেশনের সময় হবে ৯০ সেকেন্ড। প্রতি ৯০ সেকেন্ডের একেকটি সেশনের জন্যে মোবাইল ফোন অপারেটরদেরকে ৮৫ পয়সা করে দিতে হবে।

এখন থেকে বিকাশ, রকেট, নগদসহ সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে ৪০ পয়সা খরচ করতে হবে। আজ এই সংক্রান্ত এক নিদের্শনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।একেকটি সেশনের মধ্যে দুটি এসএমএসও থাকবে। তবে গ্রাহক যদি শুধু ব্যালেন্স চেক করতে চায় তবে তার জন্য তাকে সেশনের চার্জ দিতে হবে ৪০ পয়সা।

নিদের্শনায় আরো বলা হয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার জন্যে এমএফএস অপারেটররা মোবাইল অপাটেরদের নেওয়ার্ক ব্যবহার করে। এই নেটওয়ার্ক ব্যবহারের জন্যেই তাদেরকে পয়সা দিতে হবে এমএফএস অপারেটদের।

শেষ পর্যন্ত এই খরচ এমএফএসরা হয়তো গ্রাহকদের ওপরেই চাপাবে। এর আগে কখনো ব্যালেন্স চেক করতে এমএফএস অপারেটরদের কোনো খরচ করতে হতো না। ফলে ব্যালেন্স চেক করা ছিল ফ্রি।তবে কোনো গ্রাহক যদি অ্যাপের মাধ্যমে এমএফএস সেবা গ্রহণ করেন তাহলে তারা এই সব খরচের বাইরে থাকবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ