মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় চলতি বছর ২ লাখ ৩৩ হাজার ৩শ ২৫ মেট্রিকটন আম উৎপাদিত

news-image

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলায় ক্রমেই আম উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জেলার পোরশা, সাপাহার, পতœীতলা. নিয়ামতপুর উপজেলায় নতুন নতুন আম বাগান গড়ে উঠছে। কৃষকরা তাঁদের ধানের জমিতে এসব বাগান গড়ে তুলছেন। ধান উৎপাদনের চেয়ে আম লাভজনক হওয়ায় তাঁরা আমের বাগান গড়ে তুলতে বেশী আগ্রহী হয়ে উঠছেন।

নওগাঁ কৃষি সম্প্রসারন অধিপ্তর জানিয়েছে চলতি মওসুমে জেলায় মোট ১৮ হাজার ৬শ ৬৬ হেক্টর জমিতে আম বাগান গড়ে উঠেছে। এসব বাগানে এ বছর মোট আম উৎপাদিত হয়েছে গড়ে প্রতি হেক্টরে ১২ দশমিক ৫০ম মেট্রিকটন হিসেবে মোট ২ লক্ষ ৩৩ হাজার ৩শ ২৫ মেট্রিকটন। যার বর্তমান স্থানীয় বাজার মুল্য ৯৩৩ কোটি ৩০ লক্ষ টাকা।

নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানিয়েছেন জেলা উপজেলাভিত্তিক আম বাগানের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ‘৪১৫ হেক্টর, রানীনগর উপজেলায় ২০ হেক্টর, আত্রাই উপজেলায় ১১৬ হেক্টর, বদলগাছি উপজেলায় ৩৩৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৩৬০ হেক্টর, পতœীতলা উপজেলায় ২২০০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৬৭০ হেক্টর, সাপাহার উপজেলায় ৪০০০ হেক্টর, পোরশা উপজেলায় ৯২০০ হেক্টর, মান্দা উপজেলায় ৪০০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে।

জেলায় উৎপাদিত আমের জাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত, নাগ ফজলী, আ¤্রপালী, আশ্বিনা, ফজলী, কুমড়াজ্বালী এবং হাড়িভাঙ্গা। কৃষি বিভাগের মতে নওগাঁ জেলায় উৎপাদিত আমের মিষ্টতা এবং স্বাদ দুইই বেশী।

চলতি বছর নওগাঁয় স্থানীয় বাজার অনুযায়ী প্রতি কেজি আম গড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসেবে এক মেট্রিক টন আমের বাজার মুল্য ৪০ হাজার টাকা। এ বছর জেলায় মোট আম উৎপাদিত হয়েছে ২লক্ষ ৩৩ হাজার ৩শ ২৫ মেট্রিকটন। বাজার মুল্য অনুযায়ী উৎপাদিত আমের মুল্য ৯৩৩ কোটি ৩০ লক্ষ টাকা।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক