,

আইসক্রিমে ঘুমের ওষুধ মিশিয়ে সন্তানকে হত্যা করলেন মা!

news-image

রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় সাড়ে তিন বছরের মেয়েকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে মা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার রাতে মুগদার মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যা চেষ্টাকারী মায়ের নাম রোকসানা আক্তার রুবি (৩২)। তিনি এখন মুগদা হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের নাম রোজার। বয়স সাড়ে ৩ বছর। এ ঘটনায় রোজার চাচা মো. সোহেল মুগদা থানায় মামলা করেছেন। মামলায় বিবাদী করা হয়েছে রোজার মা রুবিকে। বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, শিশু রোজার বাবা নেই, মারা গেছে। এর পর থেকে শিশুটিকে নিয়ে রুবি মুগদা এলাকায় থাকেন।

রোববার রাতে রোকসানা তার মেয়েকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এতে শিশুটির মৃত্যু হয়। পরে রোকসানা আত্মহত্যার চেষ্টা করেন। রোকসানা হাসপাতালে চিকিৎসাধীন, তবে তিনি এখন ভালো আছেন।

খবর পেয়ে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। রোজার মরদেহ ঢাকা মেডিকেল মর্গে আছে বলে সোমবার সকালে নিশ্চিত করেছে ঢামেক সূত্র। তবে কী কারণে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন তার কারণ জানা যায়নি। খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান ওসি প্রলয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর