,

ওসি মোয়াজ্জেম গ্রেপ্তারে ভাইয়ের ক্ষোভ প্রকাশ

news-image

ফেনীর সোনাগাজী উপজেলার থানা পুলিশের সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ওসি মোয়াজ্জেম হোসেনের ভাই আরিফুজ্জামান খন্দকার ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন আরিফুজ্জামান।

যশোরের বাসিন্দা আরিফুজ্জামান খন্দকার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ভাই নুসরাতের বক্তব্য ভিডিও করেছে। এটা ঠিক। কিন্তু তিনি তো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেননি।

পিবিআইয়ের প্রতিবেদনে উঠে এসেছে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক সেটি প্রকাশ করেছে। আমার ভাইকে গ্রেপ্তার করা হলেও, সন্ধ্যায় দেখলাম সেই সাংবাদিক টিভিতে লাইভ দিচ্ছে।

তিনি বলেন, নুসরাত হত্যার মূল মামলা ও আসামিদের বাদ দিয়ে ওসিকে নিয়ে বেশি নড়াচড়া করা হচ্ছে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।

উল্লেখ্য, ওসি মোয়াজ্জেমের বাবার নাম খন্দকার আনসার আলী। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তার এক ভাই সৌদি আরবে ও আরেক ভাই আমেরিকা প্রবাসী। তাদের আদি বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে। বাবার চাকরি সুবাদে তারা দীর্ঘদিন ধরে যশোর শহরে স্থায়ীভাবে বসবাস করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর