,

সাকিবের দরকার ২৩ রান

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের পর চোট। শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসানের ছিল ম্যাচ না খেলার আশঙ্কা। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিট বিশ্ব সেরা অলরাউন্ডার। সোমবার ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামলেই নয়া মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে সাকিব।

২০০৬ সালে অভিষেকের পর ক্যারিয়ারে সাকিব সংগ্রহ করেছেন ৫ হাজার ৯৭৭ রান। যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। মাত্র ২৩ রান নিলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের ক্লাবে পৌঁছে যাবেন ৩২ বছর বয়সী এই তারকা।

টাইগার ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল। বাম-হাতি এই ওপেনারের মোট সংগ্রহ ৬ হাজার ৬৯৫ রান। অন্যদিকে তালিকায় তৃতীয় স্থানে থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৫ হাজার ৬৯৯ রান। ৩ হাজার ৮৫১ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চম স্থানে থাকা মোহাম্মদ আশরাফুলের মোট রান ৩ হাজার ৪৬৮।

২০১ ম্যাচের ১৮৯ ইনিংস খেলে সাকিবের শতক রয়েছে ৮টি। অর্ধশতকের সংখ্যা ৪৪টি। ওয়ানডেতে বাংলাদেশের সহ-অধিনায়কের গড় রান ৩৬.৬৬। স্ট্রাইক রেট ৮২.০৯। সর্বোচ্চ ১৩৪ রান।
চলতি বিশ্বকাপে তিন ইনিংসে ব্যাট করে এক শতক ও দুই অর্ধশতকে সাকিব আল হাসানের মোট সংগ্রহ ২৬০ রান। দুই দিন আগেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকা সাকিব এখন পঞ্চম স্থানে।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৩ রানের ইনিংস খেলা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ উঠে এসেছেন শীর্ষে। পাঁচ ইনিংসে ৩৪৩ রান করেছেন এই ওপেনার। অন্যদিকে মাত্র ৩ ইনিংসেই রোহিত শর্মার সংগ্রহ ৩১৯ রান। পাকিস্তানের বিপক্ষে ১৪০ রানের ইনিংস খেলার পর দুই নম্বরে জায়গা করে নিয়েছেন হিট ম্যান খ্যাত ভারতীয় এই ব্যাটসম্যান। ২৮১ রান নিয়ে তিনে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। দুই রানের ব্যবধানে পরিবর্তিত ইংলিশ ওপেনার জো রুট চারে। ওয়ার্নার পাঁচ ও রুট খেলেছেন চারটি ইনিংস।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো