মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় জয়ে শুরু উরুগুয়ের

news-image

স্পোর্টস ডেস্ক : লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিদের নৈপুণ্যে ইকুয়েডোরকে ৪ গোলে ভাসিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা উরুগুয়ের। সোমবার ম্যাচের ৬ মিনিটে নিকোলাস লোদেইরোর গোলে লিড নেয় প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা।

২৪ মিনিটে আমেরিকান ক্লাব সিয়াটেল সাউন্ডার্সের মিডফিল্ডার লোদেইরোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডোর মিডফিল্ডার হোসে কুইনতেরো।

১০ জনের প্রতিপক্ষ পেয়ে এই সুযোগ কাজে লাগিয়ে দলের হয়ে দ্বিতীয় গোলটি তুলে নেন কাভানি। ৩৩ মিনিটের মাথায় হাওয়ায় ভেসে বাই সাইকেল কিকের মাধ্যমে গোল করেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ৩২ বছর বয়সী স্ট্রাইকার।

অন্যদিকে বার্সা ফরোয়ার্ড সুয়ারেজ প্রথমার্ধ শেষ হবার ১ মিনিট আগে গোল করেন। এতে ৩-০ ব্যবধানে গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে কোনও প্রতিরোধই গড়তে পারেনি ইকুয়েডোর। উল্টো বল বিপদমুক্ত করতে গিয়ে ৭৮ মিনিটে নিজেদের জালে পাঠান ডিফেন্ডার আর্তুরো মিনা। বাকি সময় আর গোল না হওয়ায় বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে অস্কার তাবারেজের শিষ্যরা।

এর আগে অপর ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে প্রথমবারের মতো কোপা আমেরিকায় অংশ নেয়া এশিয়ার প্রতিনিধি কাতার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক