মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়েছে পেঁয়াজের দাম

news-image

নিউজ ডেস্ক : ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ইনসেনটিপ (প্রণোদনা) প্রত্যাহার করায় এর প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। সেইসঙ্গে বন্দরে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ছয় থেকে সাত টাকা।

পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারক সাইফুল ইসলাম জানান, গেল বুধবার ভারত সরকার ইনসেনটিপ (প্রণোদনা) প্রত্যাহার করায় পেঁয়াজ আমদানি করতে এখন এক রুপি বেশি দিয়ে আমদানি করতে হচ্ছে। সেইসঙ্গে নতুন অর্থ বাজেটে পেঁয়াজের ওপর বাংলাদেশ সরকার শুল্ক (এটি ট্যাক্স) নির্ধারণ করায় পেঁয়াজের দাম বেড়েছে।

পেঁয়াজ আমদানিতে বাংলাদেশের সরকার পাঁচ পার্সেন্ট ট্যাক্স নির্ধারণ করায় হিলি শুল্ক স্টেশনে বেড়েছে সরকারের রাজস্ব। চলতি সপ্তাহের গেল দুই দিনে এক হাজার ৬৫৬ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ১০ লাখ ৯৪ হাজার ২৩১ টাকা।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, সরকার নতুন বাজেট ঘোষণার পর ২০১৯-’২০ অর্থবছরে পেঁয়াজ আমদানিতে পাঁচ পার্সেন্ট ট্যাক্স নির্ধারণ করে।এই ট্যাক্স নির্ধারণের পর ১৫ ও ১৬ জুন এই বন্দর দিয়ে ৫৬ ট্রাকে এক হাজার ৫৬ মেট্রিকটন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ১০ লাখ ৯৪ হাজার ২৩১ টাকা। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক