মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা নুসরাতের জমকালো বিয়ের পার্টিতে যা থাকছে

news-image

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাতের বিয়ের বাদ্য বাজবে একদিন পরেই। ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে হবে বিয়ের অনুষ্ঠান। প্রেমিক নিখিল জৈনকে বিয়ে করতে যাচ্ছেন এই নায়িকা। আজ ১৭ জুন তাদের বিয়ের পার্টির আয়োজন হচ্ছে। শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত জাহান।

জানা গেছে, তাদের দুজনের পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন গেছেন সেখানে। ১৮ জুন হবে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। বিয়ের দিন সকালে হবে গায়েহলুদের অনুষ্ঠান। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি। সেখানে চলবে নাচ ও গানের আসর।

এরপর কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গলে তাদের রিসেপশন অনুষ্ঠান হবে ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায়। ওইদিন নিখিল-নুসরাত দু’জনেই সাজবেন ডিজাইনার সব্যসাচীর পোশাকে।

এখন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে নুসরাতের বিয়ের কার্ডের ছবি। ভিন্ন রকম বিয়ের কার্ডের ছবি শেয়ার করে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন তাদের। রোববার বিয়ের কার্ডের একটি ছবি প্রকাশ্যে এসেছে। কার্ডে বর ও কনে দু’জনেকেই দেখা যাচ্ছে। পাশে ফুল লতা পাতার ডিজাইন করা।

কখন কোথায় বিয়ের অনুষ্ঠান সেইসব তথ্য দেওয়া কার্ডের উপরে। বেশ নান্দনিক এই কার্ডের ডিজাইন করেছেন মুম্বাইয়ের এক শিল্পী। কার্ডের উপরে আছে সুঁই সুতোর কাজ। নুসরাতের হবু বর নিখিল জৈন পেশায় বস্ত্র ব্যবসায়ী। আর সেই কথা মাথায় রেখেই নাকি ডিজাইন করা হয়েছে এই বিশেষ গোল আকৃতির কার্ড।

অনেকেই জানেন এটা নুসরাতের দ্বিতীয় বিয়ে। আগের বিয়ের কথা অবশ্য নুসরাত প্রকাশ্যে কোনো দিনই স্বীকার করেননি। জানা গেছে, বছর চারেক আগে রেজিস্ট্রি করে ভিক্টর ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ভিক্টর পেশায় এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত।

তবে জনসমক্ষে পরস্পর লিভ-ইন সম্পর্কে আছেন এমনটাই বলতেন। সংবাদমাধ্যমের সামনে অবশ্য বিয়ের কথাও স্বীকার করেননি নুসরাত। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি দাবি করে, ‘যারা বলছে আমি বিবাহিত, তারা প্রমাণ দিক। যার সঙ্গে অনেক দিন ধরে সম্পর্কে আছি, তাকেই বিয়ে করব।’

‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক