,

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভুল চিকিৎসায়’ মো. মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। রোববার রাতে সদর উপজেলার ঘাটুরাস্থ বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন উপজেলার তেলিনগর গ্রামের কুফুল উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত ১০ জুন পিত্তথলিতে পাথরজনিত সমস্যা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মহিউদ্দিন। তিন দিন চিকিৎসা নিয়ে বাড়িতে যাওয়ার পর পুনরায় ব্যাথা অনুভব হলে গত শনিবার আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন অর্থাৎ রোববার রাত সাড়ে ৮টার দিকে সেখানে তাকে ফের অস্ত্রপচার করা হয়। এরপর রাত সাড়ে ১০টায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের জানায় মহিউদ্দিন মারা গেছেন। এ ঘটনার পর নিহতের বড় ভাই জামাল উদ্দিন জানান, অস্ত্রপচারের পর তার ভাইকে তিনটি ইনজেকশন পুশ করা হয়। এতে ব্যাথা শুরু হয় এবং কিছুক্ষণ পর সে মারা যায়। তিনি অভিযোগ করেন ভুল চিকিৎসায় মহিউদ্দিনের মৃত্যু হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ ‘ভুল চিকিৎসার’ অভিযোগ অস্বীকার করে বলেন, অস্ত্রপাচারের পর রোগীকে তার বেডে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে তিনি ব্রেনস্ট্রোক করে মারা যান। আমরা তাকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করেছি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর