,

প্রাথমিকের প্রশ্নফাঁসের প্রমাণ পেলে শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল : গণশিক্ষা প্রতিমন্ত্রী

news-image

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন,প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে। তিনি বলেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসলেই প্রশ্নফাঁস হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায় তবে পরীক্ষা বাতিল করা হবে। রোববার (১৬ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রশ্নফাঁসের অভিযোগগুলো জেলা শিক্ষা কর্মকর্তাদের খতিয়ে দেখতে বলা হয়েছে। তারা অভিযোগগুলো তদন্ত করে দেখছেন। গত ২৪ মে ও ৩১ মে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ১ম ও ২য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা, পাবনা, পটুয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় এ প্রশ্নফাঁসের অভিযোগ উঠে।

গত ২১ মে প্রশ্নফাঁসের অভিযোগে সাতক্ষীরায় ২১ জনকে গত ৩১ মে পটুয়াখালীতে ১৩ জনকে একবছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দুই ধাপের পরীক্ষাতেই প্রশ্নফাঁসের অভিযোগ বা জড়িত থাকার দায়ে আটক হন বেশ কয়েকজন। সেই থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছেন কিছু প্রার্থী।

উল্লেখ্য, আগামী ২১ জুন শিক্ষক নিয়োগের ৩য় ধাপের এবং আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলে দাবিতে মানববন্ধন করেছেন রোববার (১৬ জুন)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর