,

একাই ৪০০ বন্দির ফাঁসি কার্যকর করেছিলেন এই ব্রিটিশ জল্লাদ

news-image

একাই চারশ’র বেশি মানুষের ফাঁসি কার্যকর করেছিলেন ব্রিটিশ জল্লাদ আলবার্ট পিরেপয়েন্ট। ২৫ বছরের পেশাগত ক্যারিয়ার থেকে ১৯৫৬ সালে অবসরে যান তিনি। দ্য মিরর জানায়, তার বাবা এবং চাচা দুজনেই ছিলেন ব্রিটিশ সরকারের জল্লাদ। ফলে বলা যায়, জল্লাদের চাকরি ছিল অনেকটাই তাদের পারিবারিক পেশা।

বলা হয়ে থাকে ৪৩৫ থেকে ৬০০ মানুষের ফাঁসি কার্যকর করেছেন আলবার্ট। কিশোর বয়স থেকেই জল্লাদ হওয়ার আকাঙ্ক্ষা পেয়ে বসে তার মনে। চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সেরা জল্লাদ হবেন তিনি এবং পুরো দেশ ঘুরে ঘুরে বন্দীদের ফাঁসি কার্যকর করবেন।

২৭ বছর বয়সে তিনি সহকারী জল্লাদ হিসাবে তার পেশা শুরু হয়। ২৫ বছরের পেশাগত জীবন শেষে ১৯৯২ সালে ৮৭ বছর বয়সে মারা যান আলবার্ট। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন তাদের নাম তিনি টুকে রেখেছিলেন একটি খাতায়। সম্প্রতি সেই নোটবুক প্রকাশিত হয়েছে।

নোটবুকে লেখা আছে, কোন বন্দির জন্য কী রকম রশি লেগেছিল, সেই রশি কতটুকু মোটা এবং এর ওজন কত ছিল। যুক্তরাজ্যের হাইপ্রোফাইল ফাঁসির আসামিদের মৃত্যুর তার হাতেই হয়েছে।

১৯৪১ সালে ৩৬ বছর বয়সে তিনি প্রধান জল্লাদ হন। ১৯৪৮ সালের ফেব্রুয়ারির একদিনেই তিনি ১৩ জনের ফাঁসি কার্যকর করেছিলেন। তার হাত ধরে বিশ্বযুদ্ধের একাধিক যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হয়। জার্মান গোয়েন্দাদের গলায়ও ফাঁসির রশি পড়ান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর