সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে নববীতে ৩০ বছর ধরে ক্যালিগ্রাফি করেন তিনি

news-image

মসজিদে নববীতে গত ৩০ বছর ধরে ক্যালিগ্রাফি করেন ওস্তাদ শফিক-উজ-জামান। মসজিদে নববীতে কাজ করার সুবাদে সম্মান, খ্যাতি আর অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। সারাবিশ্বে অসংখ্য ছাত্র থাকার কারণে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ওস্তাদ।

মসজিদে নববীতে থাকা বেশিরভাগ ক্যালিগ্রাফিই শফিক-উজ-জামানের করা। পাকিস্তানি এই নাগরিক গত ৪০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। শুরুর দিকে রিয়াদের একটি দোকানে ইলেকট্রিশিয়ান হিসেবেও কাজ করেছেন।

তবে তার ভাগ্য খুলে যায় হারাম ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় অংশ নেয়ার পর। অবশ্য ছোট্ট অবস্থায়ও অনেক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছেন শফিক। কিন্তু হারামের প্রতিযোগিতায় তিনি প্রথম হয়ে যান।

এবার শুরু হয় শফিকের নতুন অধ্যায়ের পথচলা। তাকে সৌদি আরবের নাগরিকরা সেখানকারই বাসিন্দা মনে করতো। তবে তারা যখন জানতে পারতো যে শফিক পাকিস্তানের বাসিন্দা। তখন তারা চমকে যায়। শফিককে আরবের নাগরিক ভাবার অবশ্য কারণও আছে। ছোটবেলা থেকেই সেখানে বসবাসের কারণে স্পষ্টভাবে আরবি বলতে ও সুন্দর করে লিখতে পারেন তিনি।

মসজিদে নববীর ১৭৭টি পিলারে শফিকের ক্যালিগ্রাফি রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মাজারের পাশে জীবনের বেশিরভাগ সময় কাজের মধ্য দিয়ে কাটিয়ে দিতে পেরে অত্যন্ত খুশি শফিক।

মসজিদে নববীতে কাজ করার সুবাদে পাকিস্তানে অত্যন্ত সম্মানিত ব্যক্তি শফিক। জানা গেছে, মসজিদে নববীর ইমাম শেখ মুহাম্মদ আল লুহাইদানও পাকিস্তানি নাগরিক। পাকিস্তানে তাদের দু’জনকে অন্যরকম সম্মানের চোখে দেখা হয়।

শফিক আসলে সারাজীবন চেয়েছেন ক্যালিগ্রাফি করে কাটাতে। তিনি ক্যালিগ্রাফি কতটা মন দিয়ে করেন এবং তাতে সন্তুষ্ট থাকেন, সেটা দেখতে পারেন এই ভিডিওতে।

https://www.youtube.com/watch?v=6x066A4_ews

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক