,

বাবর-ফখরের বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

news-image

জয়ের জন্য ৩৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ১২৯ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় তারা। রানের গতিও খুব ভালো না হওয়ায় জয়ের আশা থেকে অনেক দূরে ছিটকে পড়ছে সরফরাজ বাহিনীর জন্য।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩ রানে ইমাম-উল হককে হারিয়ে প্রথম ধাক্কা খায় পাকিস্তান। এরপর ফখর জামান ও বাবর আজম ১০৪ রানের দারুণ একটি জুটি গড়েন। এতে ম্যাচের লড়াইয়ের আভাস দেয় পাকিস্তান।

তবে দলীয় ১১৭ রানে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে যান বাবর। আউট হওয়ার আগে ৫৭ বল থেকে ৪৮ রান করেন তিনি। মাত্র ৯ রানের ব্যবধানে হাফসেঞ্চুরিয়ান ‍ফখর জামানও আউট হয়ে যান। ৭৫ বল থেকে ৬২ রান করে যাদবের বলেই চাহালের হাতে ধরা পড়েন তিনি। দলীয় ১২৯ রানে হাফিজও তাদের অনুসরণ করে ফিরেন সাজঘরে। আর হার্দিক পান্ডের বলে বোল্ড হয়ে ফিরেন শোয়েব মালিক।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার ১৪০ ও বিরাট কোহলির ৭৭ রানে ভর করে ভারত ৩৩৬ রানের বড় স্কোর গড়তে সক্ষম হয়। এছাড়া লুকেশ রাহুল করেন ৫৭ রান। পাকিস্তানের মোহাম্মদ আমির তিনটি উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর