,

ইমরান খানের কথা না শোনার খেসারত দিতে হচ্ছে সরফরাজকে

news-image

বিশ্বকাপের ২২তম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়ছে পাকিস্তান। ম্যাচে টস জিতেও ব্যাট না করে কোহলিদের আমন্ত্রণ জানান সরফরাজ। ভারতীয়দের শক্ত ব্যাটিং লাইন আপের সামনে এমন এক সিদ্ধান্ত ভুলই বলা চলে। তাছাড়া পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ না শুনে বোধ হয় আরো বড় অন্যায় করেছেন সরফরাজ।

অবশ্য ক্রিকেট কিংবদন্তীকে অমান্য করার মাসুলও গুনতে হচ্ছে পাক ক্রিকেটারদের। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে যেন রোহিত শর্মা- বিরাট কোহলিরা তাদের বল নিয়ে রীতিমত ছেলেখেলা করছেন।

এর আগে এক টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান লেখেন, ‘পিচ যদি ভেজা না থাকে, তাহলে টস জিতে অবশ্যই ব্যাটিং নিতে হবে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হলে দলে স্পেশাল বোলার-ব্যাটসম্যান রাখতে হবে।’

কিন্তু ইমরানের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা রাখতে পারেননি সরফরাজ। কেননা ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক।

টস জেতার পর সরফরাজ বলেন, আমরা প্রথমে বোলিং করতে চাই। গত তিনদিন ধরে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি হচ্ছে এবং কন্ডিশন খুবই ভালো বোলারদের জন্য। সরফরাজের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর