,

রাম দা দেখানো সেই যুবলীগ নেতা গ্রেফতার

news-image

দেশিয় অস্ত্রের মহড়া দিয়ে জবর-দস্তি করে জমি দখলের অভিযোগে জামালাপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন যুবলীগ নেতা কামাল হোসেন গ্রেফতার হয়েছেন। আজ রবিবার সকালে সরিষাবাড়ী থানায় শাকিলা জাহান চাঁন বাদী হয়ে ২১ জন আসামি করে মামলা করলে থানা এলাকা থেকে ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মাজালিয়া বিলপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের নিকট থেকে ১৯৫৩ সালে হাসড়া মাজালিয়া মৌজার ৬১ শতাংশ জমি সাফ কওলা মূলে মনিরুদ্দিনের ছেলে মৃত মোজাফফর মৃত জন শেখ মালিকানায় ভোগ দখল কর আসছিল। যুবলীগ নেতা কামাল হোসেন প্রকৃত ভূমি মালিকদের লাগানো প্রায় অর্ধ শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ কেটে নিয়ে যায়।

এছাড়াও বাড়ীর আঙ্গীনায় থাকা শতাধিক কলা গাছ ও সবজী বাগানের ক্ষতি সাধন এবং জমিতে একটি ছাপড়া ঘর উত্তোলনসহ জমি জবর দখলের চেষ্টা করে। এসময় প্রকৃত জমির মালিক আলতাব হোসেন ও তার লোকজন বাধা দিতে গেলে যুবলীগ নেতা কামাল সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা চালিয়ে মারপিট করে।

এ সময় আলতাব হোসেন (৪৫) রুবেল (২৪) কাদের (৪৫) তোতা (৩৮), চানমিয়া (৫০), ঝর্ণা (৩২), রওশনারা (৩৮) অনিক (১২), তকির (১৪), রিপন (১৩) আহত হয়। গুরুতর আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করে বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপার সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, অস্ত্রের মহগা দিয়ে জমি দখলের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ১ নম্বর আসামী কামাল হোসেনকে মামলা সংক্রান্তে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর