,

ওসি মোয়াজ্জেম গ্রেফতার, নুসরাতের বাবা-মার শুকরিয়া নামাজ আদায়

news-image

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যার মামলায় রবিবার দীর্ঘ ২ মাস ১০ দিন পর পুলিশের তৎপরতায় সোনাগাজীর থানার কলঙ্কিত সাবেক ওসি মোয়াজ্জেম গ্রেফতার হওয়ায় নিহত নুসরাত জাহান রাফীর মা ও বাবা সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী ও পুলিশ হেড কোয়ার্টারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন দীর্ঘ ২ মাস ১০ দিন পলাতক থাকার পর রবিবার ঢাকায় পুলিশের হাতে গ্রেফতারের খবর শুনে নুসরাত জাহান রাফীর মা শিরিনা আক্তার ও বাবা মাওলানা মোহাম্মদ মুসা জানান, গ্রেফতারের খবর শুনে তারা আল্লাহর কাছে শুকরিয়া নামাজ আদায় করেন। তবে চার্জশীটে ২১ জনের নাম তালিকাভুক্ত হলেও ওসি মোয়াজ্জেমের নাম তালিকায় না আসায় তারা অত্যন্ত মর্মাহত। কেননা এই কর্মকর্তা তাদের নিহত মেয়ে নুসরাত জাহান রাফীকে সামাজিক যোগাযোগের মাধ্যমে কলঙ্কিত করে হত্যাকারীদের হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন। পাশাপাশি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করতে থানায় গেলে মা ও মেয়েকে তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন আপত্তিকর প্রশ্ন করেন এবং ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ফলে তারা বর্তমানে গ্রেফতারকৃত ওসি কে চার্জশীটে হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করতে সরকারের নিকট দাবি জানান।

নুসরাতের বাবা-মা চান, পুলিশ হেড কোয়ার্টার রাফীকে নিজেদের মেয়ে মনে করে যে আন্তরিকতা দিয়ে দ্রুত কাজ করেছেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আসামিদের গ্রেফতার করে দ্রুততম চার্জশীট দিয়েছেন। এজন্য তিনি পুলিশ হেড কোয়ার্টারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে তার পালিত বাহিনীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১০ এপ্রিল রাফী মারা যান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর