,

টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন কোহলি

news-image

রেকর্ডের জন্যই খেলেন নাকি খেলতে খেলতে রেকর্ড হয় এমন দুই প্রশ্নের যে কোনটি যায় ভারতের রান মেশিন বিরাট কোহলির সাথে? একের পর এক বিভিন্ন রেকর্ড নিজের করে নিয়ে এখন উড়ছেন ভারতীয় ক্যাপ্টেন। এবার ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রানের মালিক হয়ে গেলেন তিনি। এতে লেগেছে ২২২ ইনিংস। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার (২৭৬ ইনিংস)। এর আগে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ডও আছে ভারত অধিনায়কের দখলে।

বিশ্বকাপের ২২তম ম্যাচে যখন বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা নিয়ে ভারত তাদের ৪র্থ ম্যাচ খেলতে মাঠে নামে তখন এই রেকর্ড ছুতে কোহলি ছিলেন মাত্র ৫৭ রান দূরে। এর আগে ২২১ ম্যাচ খেলে তার সংগ্রহে ছিল ১০ হাজার ৯৪৩ রান। কোহলির আগে ভারতের ২ ব্যাটসম্যান ১১ হাজার করতে পেরেছিলেন। শচীন টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলীর পর তৃতীয় ভারতীয় হলেন কোহলি। এই মাইলফলক স্পর্শ বিশ্ব ক্রিকেটে তিনি এখন ৯ম ব্যাটসম্যান।

বিশ্বে ভয়ংকরতম ব্যাটসম্যান এই রেকর্ডটি গড়তে পারতেন ভারত-নিউজিল্যান্ডের বিশ্বকাপে ভারতের তৃতীয় ম্যাচেই। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেটি আর হয়ে উঠেনি। তাই অপেক্ষা বাড়ল পাকিস্তান ম্যাচ পর্যন্ত। আজ ভারত-পাকিস্তান ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। শিখর ধাওয়ান ইনজুরিতে থাকায় রোহিত শর্মার সাথে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। ১১৩ বলে ১৪০ রান করে চলতি বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন রোহিত।

লোকেশ রাহুল করেন ৫৭ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। বৃষ্টি আসার আগে ভারত ৪৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৫ রান করেছে। অধিনায়ক কোহলি অপরাজিত আছেন ৭১ রানে আর তার সঙ্গী বিজয় শঙ্করের সংগ্রহ ৩ রান। পাকিস্তানের পেসার আমির ৮ ওভার বল করে ৩৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর