,

ভূত তাড়ানোর ছলে তরুণীকে একের পর এক ধর্ষণ

news-image

বাড়ি থেকে অশুভ ছায়া সরিয়ে দেওয়ার কথা বলে এক তরুণীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগ উঠেছে এক মৌলবীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের বরাবান্ডা এলাকায়।

পুলিশ বলছে, আজম নামের ওই ব্যক্তি তার এলাকার এক মেয়ের পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার পর নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত শুরু করেন। একপর্যায়ে তিনি ওই তরুণীর বাবাকে জানান, তাদের বাড়িতে ভূতের আছর আছে। অশুভ ছায়া তাড়াতে হলে কর্ণাটকের বিদার জেলার একটি দরগায় যেতে হবে। তিনি আরো জানান, সেখানে বাড়ির অন্য সদস্যদেরও নিয়ে যেতে হবে।

সে অনুসারে দরগায় যাওয়ার পর ফাঁদে ফেলে ১৯ বছরের মেয়েটিকে প্রথমবার ধর্ষণ করেন ওই মৌলবী। পুলিশ বলছে, এরপর বাড়ি ফিরে আসার পর সেখানে যান ওই মৌলবী। তিনি এবার জানান, ওই বাড়িতে এখনো ভূত যাতায়াত করছে। তাদের ভয় দেখাতে হবে।

ভূতদের ভয় দেখাতে বিড়বিড় করে কিছু পাঠ করে তিনি ফুঁও দেন। এরপর বাড়ির সবাইকে বের হয়ে যেতে বলেন। তবে ওই সময় অবিবাহিত নারীরা বাড়িতে থাকতে পারবেন বলে জানান। বাড়ির সবাই বাইরে অপেক্ষা করতে থাকলে ওই ব্যক্তি দ্বিতীয়বার তরুণীকে ধর্ষণ করেন। ঘটনা চলমান দেখে নিরুপায় হয়ে ওই তরুণী পরিবারকে বিষয়টি জানান। তারপরই থানায় অভিযোগ করা হয়।

এসআর নগর পুলিশ স্টেশনে এ ব্যাপারে অভিযোগ করার পর তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গেছে, কিশোরীকে ভরসা সেন্টারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর