,

এবারের ‘মিস ইন্ডিয়া’ সিএ পড়ুয়া সুমন রাও

news-image

২০১৯ ফেমিনা মিস ইন্ডিয়া শিরোপা জিতলেন রাজস্থানের সুমন রাও। শনিবার সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯ -এর গ্রান্ড ফিনালে। সেখানে সকলকে হারিয়ে সেরার মুকুট পরেন সুমন।

২২ বছর বয়সী সুমন ছোট থেকেই পড়াশুনাতে বেশ মেধাবী। চার্টার্ড আকাউন্টেন্সি (সিএ) পড়ার পাশাপাশি মডেল হিসাবেও ফ্যাশন ইন্ডাস্ট্রি-তে তিনি বেশ পরিচিত মুখ। কাজের বাইরে সময় পেলেই সমাজসেবা করতে ভালোবাসেন সুমন। নিজেই সঙ্গীদের সাথে নেমে পড়েন রাস্তা-ঘাট পরিষ্কার করতে। তাছাড়া শিশুস্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রসারের কাজও করে থাকেন তিনি। শুধু তাই নয়। নিজের স্বাস্থ্যের প্রতিও বেশ সচেতন তিনি। যোগা, জিমে শরীরচর্চা করা তার রুটিনে মাস্ট।

এ বছরই ফেব্রুয়ারি মাসে রাজস্থানে ফেমিনা মিস ইন্ডিয়া রাজস্থানের খেতাব পান তিনি। সেখানে র‌্যাম্পওয়াকে পারদর্শীতার জন্য স্বীকৃতি পান তিনি। এরপর দেশসেরা নির্বাচিত হলেন সুমন। এদিন সেরার মুকুট পরার পর সুমন বলেন, ‘জীবনে কোনও লক্ষ্যের জন্য যদি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে যাওয়া যায়, তা হলে শরীরের সর্বশক্তি দিয়ে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া সম্ভব।’

এদিন মিস ইন্ডিয়ার গ্রান্ড ফিনালেতে সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে প্রতিযোগিতার উপস্থাপক ছিলেন পরিচালক করণ জোহর এবং অভিনেতা মনীশ পাল। বিচারকের আসনে ছিলেন বলি অভিনেত্রী হুমা কুরেশী, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, কোরিয়োগ্রাফার সুনীল ছেত্রী এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং মেধার নিরিখে বিচার করেই সুমনকে দেওয়া হয় ভারত সুন্দরীর খেতাব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ