,

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আগামীকাল

news-image

আগামীকাল সোমবার (১৭ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাওলার জিয়া কলোনি থেকে বিমানবন্দরের আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মূলত পাইপলাইন প্রতিস্থাপনের জন্য গ্যাস সরবরাহ থাকবে বলে জানা গেছে। এজন্য খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকার গ্রাহকরা কম গ্যাস পাবেন। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জিয়া কলোনি গেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব সিএনজি গ্রাহক, র‌্যাডিসন হোটেল, রিজেন্সি হোটেল, বাংলাদেশ বিমান ক্যাটারিং, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আর্মি গলফ ক্লাব, সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ কাওলা এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ ১৭ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই কারণে খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর