মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাখ টাকা চাঁদা না পেয়ে আ’লীগ নেতার ভবনে দু‘দফা ভাঙচুর, আহত ২

news-image

যশোরের কেশবপুর উপজলোয় এক আওয়ামীলীগ নেতার কাছে ১ লাখ টাকা চাঁদা না পেয়ে তাঁর নির্মাণাধীন ভবনসহ রান্নাঘর দু‘দফা হামলা চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুব্রত্বরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মশিয়ার রহমান বাদি হয়ে কাউন্সিলর জামালউদ্দীনসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, পৌর এলাকার বায়সা গ্রামের মৃত মেহের আলী মোল্যার ছেলে মশিয়ার রহমান দীর্ঘদিন ধরে পৌরসভাধীন ৩ নং ওয়ার্ড (সাবদিয়া-বায়সা) আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এক মাস আগে থেকে তিনি বসতবাড়ির পাকাঘরের নির্মাণ কাজ শুরু করেন। ভবনটির গাথুনির কাজ প্রায় শেষের পথে।

এ খবর জানতে পেরে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জামালউদ্দীন সরদার পাকাঘর নির্মাণের শুরু থেকেই তাঁর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় গত ১৪ জুন দুপুরে কাউন্সিলর জামালউদ্দীন, ভাগ্নে সবুজ হোসেন ও বায়সা গ্রামের হাফিজুরের নেতৃত্বে ২০/২৫ জন যুবক লোহার সাবোল, হাতুড়ি, লাঠিসোটা নিয়ে মশিয়ার রহমানের বাড়িতে প্রবেশ করে ঘর নির্মাণ কাজে বাধা দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করলে এক পর্যায়ে জামালউদ্দীনের হুকুমে তার নির্মাণাধীন ভবনসহ রান্নাঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে আসবাবপত্র তছনছ করে ২ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় মশিয়ার রহমানের স্ত্রী আকলিমা বেগম, ছেলে সোহেল রানা আহত হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান অভিযোগ করে বলেন, জামালউদ্দীন সরদার ভোট ডাকাতি করে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে তাঁর ওয়ার্ডের ভেতর কেউ নতুন ঘরবাড়ি, জমি বিক্রি, পাঁচিল নির্মাণ এমনকি পাকা ল্যাট্রিন নির্মাণ করতে গেলে তাকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে তাদের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়ে থাকে।

এ ওয়ার্ডের বাসিন্দরা তার বাহিনীর হাতে দীর্ঘদিন ধরে জিম্মি রয়েছে। তার বিরুদ্ধে কেউ অভিযোগ দিতে সাহস পায় না বলেই সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। যদি কেউ অভিযোগ দেয় তাহলে তাকে পুলিশ দিয়ে হয়রানি করা হয়ে থাকে। এরআগে গত ২৭ মে একই দাবিতে তার নির্মাণাধীন ভবন ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে কাউন্সিলর জামালউদ্দীন সরদার তার বিরুদ্ধে চাঁদা দাবির কথা অস্বীকার করে বলেন, মশিয়ার রহমান সরকারি রাস্তা দখল করে পাকাঘর নির্মাণ করছিল। এতে বাধা দেয়ায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। জনগণের রাস্তা, জনগণই তার ঘর ভেঙে দিয়েছে। আমি ঘটনাস্থলে ছিলাম না।

কেশবপুর থানার উপপরিদর্শক ফজলে রাব্বি বলেন, ওই বাড়িতে হামলার খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মশিয়ার রহমান বাদি হয়ে একটি এজাহার দাখিল করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক