,

ফায়ার সার্ভিসের কার্যক্রম চালু :আনন্দিত গঙ্গাচড়াবাসী

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কার্যক্রম চালু হওয়ায় এর সেবা পাচ্ছে এ উপজেলার মানুষজন। ইতিমধ্যে বেশী কিছু ঘটনায় ফায়ার সার্ভিসের সেবা পাওয়ায় মানুষজন বেশ খুশি। এছাড়া এ উপজেলা বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি গঙ্গাচড়ায় ফায়ার সার্ভিসের স্টেশন চাই, তা পুরুন হওয়ায় মানুষজন এখন মহা আনন্দে। জানা যায়, বর্তমান সরকারের আমলে গঙ্গাচড়া সরকারি কলেজ রোডের পাশে জমি অধিগ্রহণ করে ফায়ার সার্ভিসের বিল্ডিং নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে এটির নির্মাণ কাজ শেষ হয়ে এ বছরের গত ২২ মে কার্যক্রম চালু হয়। ১ জন স্টেশন অফিসার, ১১ জন ফায়ার ম্যান, ৩ জন ড্রাইভার, ২ জন বার্বুচি ও ১ জন পরিছন্ন কর্মী নিয়ে মোট ১৮ জন জনবল বর্তমানে কাজ করছে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে। রয়েছে ২ টি গাড়ি ও মোটরসাইকেলসহ অন্যান্য যন্ত্রপাতি।

ফলে যে কোন দুর্যোগ, দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরণের কোন সমস্যা হবেনা। গঙ্গাচড়ার প্রাণ কেন্দ্রে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হওয়ায় উপজেলার যে কোন প্রান্তে ঘটনার সংবাদ দেওয়া মাত্র দ্রুত সেবা দিতে পারবে। গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসিম রেজা দীপু বলেন, সরকারি-বেসরকারি তথা জনগণের সম্পত্তি, জান-মাল, দুর্যোগ, দুর্ঘটনার কবল থেকে রক্ষা, উদ্ধার কাজে সহযোগীতা করাই হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাজ। আর কাজ বাস্তবায়নে সঠিক তথ্য বা সংবাদ দিয়ে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগীতার প্রয়োজন।

তিনি আরো বলেন, পানিতে ডুবে মৃত্যে লাশ উদ্ধারসহ বেশ কয়েকটি ঘটনার কাজ সফলভাবে সম্পন্ন করেছি। তিনি গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমের সেবা সর্বস্থানে পৌঁছে দেওয়ার লক্ষে উপজেলা বাসীর সহযোগীতা কামনা করেন। এ জন্য তিনি ০১৩১৫১৫৭১৩৫ ফোন করে যে কোন ঘটনার সংবাদ বা তথ্য জানানোর জন্য সকল শ্রেণিপেশার মানুষকে অনুরোধ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর