,

দুই সমকামী মায়ের যমজ সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ছবি ভাইরাল

news-image

চোখে চোখ রেখেছেন তারা। এক হাত স্পর্শ করেছে ভালোবাসার মানুষটির অন্য হাতে। তাদের আরেক হাতে জড়ানো দুই সন্তান। তারা দুই মা। তাদের দুই যমজ সন্তান। তাদের বুকে আগলে রেখে পাশাপাশি শুয়ে স্তন্যপান করাচ্ছেন দুই মা এবং তারা সমকামী যুগল। আমেরিকার ফ্লোরিডার ফটোগ্রাফার মেলিসা বেঞ্জেলের তোলা এই ছবি ইন্টারনেটে আলোড়ন তুলেছে। এখানে সমকামিতার বিষয়টি ছাপিয়ে মাতৃত্ব মুগ্ধ করেছে সবাইকে।

এই দুই নারী কেলি ও জ্যাকলিন সমকামী। সন্তানের মা হওয়াটা ছিল তাদের কাছে স্বপ্ন ছিল। সেখানেও অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে যমজ সন্তানের জন্ম দিয়েছেন কেলি। আইভিএফ পদ্ধতিতে একটি সন্তানের মা জ্যাকলিন। তবে দুজনেরই ভ্রূণ নিজের গর্ভে ধারণ করেছিলেন কেলি।

একসঙ্গে পথ চলার শুরু ২০১৬ সাল থেকে। কেলি জানিয়েছেন, যেদিন প্রথম অনুভব করেন তারা সমলিঙ্গে আকৃষ্ট, ঝড়টা ওঠে নিজেদের পরিবারেই। সেই বাধার গণ্ডি পেরিয়ে শুরু হয় অন্য বিপত্তি। আমেরিকা ততদিনে সমলিঙ্গে বিয়েকে মেনে নিয়েছে। তবে সমকামী নারী-পুরুষ নিয়ে মানুষের নেতিবাচক আচরণ তখনও রয়ে গেছে। বিয়ের পর তাই চাকরি খোয়াতে হয় কেলি-জ্যাকলিনকে।

আমরা দুজনই আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করি। কিন্তু জ্যাকলিনের আইভিএফ বার বার ব্যর্থ হচ্ছিল। শেষে জ্যাকলিনের আর আমার ডিম্বাণু মিলিয়ে আমার গর্ভেই দুই সন্তানের জন্ম দিই, বলেন কেলি।
চিকিৎসকরা জানান, সমকামী মায়েরা এভাবেই সন্তানের জন্ম দেন। কেলি ও জ্যাকলিন দুজনের থেকেই ডিম্বাণু সংগ্রহ করা হয়। সেই জোড়া ডিম্বাণুর নিষেকের পরই ভ্রূণ কেলির গর্ভে স্থাপন করা হয়। যমজ সন্তানের জন্ম দেন কেলি। তবে এ ক্ষেত্রে স্তন্যপান করাতে পারবেন জ্যাকলিনও। হরমোনের চিকিৎসায় সেটা সম্ভব করেছেন ডাক্তাররা।

ফটোগ্রাফার মেলিসা বেঞ্জেল বলেছেন, এমন সমকামী মায়েদের ক্যামেরা বন্দি করার স্বপ্ন তার অনেক দিন ধরেই ছিল। সুযোগ এসে যায় কেলি-জ্যাকলিনকে দেখে। নিজেদের ভালোবাসার কথা তারাও জানাতে চাইছিলেন গোটা বিশ্বকে।

আসলে আমার হয়েছে একটি মেয়ে, আর জ্যাকলিনের একটি ছেলে। ভ্রূণ প্রতিস্থাপনের সময় ফার্টিলিটি ক্লিনিককে এমনটাই বলেছিলাম আমি, কেলির চোখে মাতৃত্বের গর্ব। আদর করে সন্তানদের নাম রেখেছেন জ্যাকসন আর এলা। তাদেরকে বুকে জড়িয়েই অতীতকে ভুলে ভবিষ্যত দেখতে চান দুজন।
সূত্র: দ্য ওয়াল

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ