,

স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক!

news-image

সিরাজগঞ্জ জেলার কোনো স্কুলে মোবাইল ফোন নিয়ে শিক্ষার্থীরা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য পদক্ষেপ নিতে শিক্ষা বিভাগকে নির্দেশনা দিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দীকা। সিরাজগঞ্জ জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় সভপতির বক্তব্যে ডিসি কামরুন নাহার সিদ্দীকা এ কথা বলেন।

তাঁর নির্দেশনায় কামরুন নাহার সিদ্দীকা বলেন, আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি। ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল রয়েছে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা খারাপ দিক ব্যবহারে যাতে উৎসাহী না হয় সে জন্য শিক্ষকদের ভূমিকা রয়েছে। কারণ এ তরুণরাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে। তাদের তথ্যপ্রযুক্তির প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব।

কামরুন নাহার বলেন, জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে বিশেষ করে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং অপরাধ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে। রমজান মাসে জেলার আইনশৃংখলা নিয়ন্ত্রণে থাকায় সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর