,

স্ত্রীকে বোন বানিয়ে একাধিক বিয়ে, অতঃপর…

news-image

ফেসবুকে নিজেকে মেজর সাজিয়ে আর নিজ স্ত্রীকে বোন পরিচয় দিয়ে একাধিক বিয়েসহ নানা প্রতারণার অভিযোগে জাহিদ ওরফে সুমিরকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

ফেইসবুকে টার্গেট করে মেয়েদের প্রেমে ফাঁদে ফেলে কাউকে চাকরি বা নানা সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে সম্পর্ক তৈরি করে। তারপর নানা কায়দায় টাকা হাতিয়ে নেন। এখানে শেষ নয়। তারপর স্ব-শরীরে মেয়ের পরিবারের কাছে হাজির হয়ে সরাসরি বিয়ের প্রস্তাব। মেয়ে হিন্দু পরিবারের হলে, নিজেকে হিন্দু ধর্মালম্বী বলেই পরিচয় দেয়। পরিবার বলতে নিজের স্ত্রী মেঘলাকে বোন পরিচয় করিয়ে দেয় এই ভুয়া মেজর জাহিদ।

আশুলিয়া এমন এক ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে র‌্যাব-৪ এর একটি দল সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করে ভুয়া মেজর জাহিদকে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায়। বর্তমানে তার স্ত্রী মেঘলাকে নিয়ে টাঙ্গাইলের কালীহাতি থানার অস্তিপাড়া গ্রামে বসবাস করে আসছিলো।

আশুলিয়ার ভুক্তভোগী নারী জানান, তার সঙ্গে মেজর সেজে ফেসবুকে পরিচয় হয় জাহিদের। পরে চাকরি দেয়া কথা বলে ৪ লাখ ৩০ হাজার টাকা নেয়। তবে দীর্ঘ দিন কেটে গেলেও চাকরির কোন খবর নেই। পরে হঠাৎ একদিন বাসায় উপস্থিত হয়ে বিয়ের প্রস্তাব দেন ও নিজেকে হিন্দু ধর্মালম্বীর বলে জানায়। বাবা পুলিশ কমিশনার। দেশের বাইরে অবস্থান করছে ও মা মানসিকভাবে অসুস্থ। তাই মেঘলা নামে এক নারীকে নিজের বোন পরিচয় দিয়ে বিয়ের কথা বলে। গত বছরের ২৫ নভেম্বর হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুসারে বিবাহ হয়। সাভারে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকি। জাহিদ মাঝে মধ্যে রাতে আসতো, আবার ভোরে চলে যেতে। এরমধ্যে আমি জানতে পারি, জাহিদ ভুয়া মেজর ও সে মুসলিম ছেলে। এছাড়া সে একইভাবে প্রতারণা করে দেশের বিভিন্ন স্থানে একাধিক বিয়ে করেছে ও টাকা হাতিয়ে নিয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই কামরুল হাসান তুহিন জানান, দুপুরে ভুয়া মেজর জাহিদকে আদালতে পাঠানো হয়। পরে বিজ্ঞ আদালত আসামিকে দুদিনের রিমান্ডে মঞ্জুর করেছেন। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে ভুক্তভোগী নারী ও পরিবার যোগাযোগ করছেন। তাদের প্রতারিত হওয়া ঘটনা তুলে ধরছেন। পাশাপাশি ভুয়া মেজর জাহিদের স্ত্রী মেঘলাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কারণ এই প্রতারণার সঙ্গে মেঘলা জড়িত রয়েছে। কারণ প্রেমের ক্ষেত্রে ও অন্য নারীকে বিয়ের সময় স্ত্রী মেঘলাকে তার বোন বলে পরিচয় করিয়ে দিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর