,

লুকিয়ে বিয়ে করতে গিয়ে…

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকাকে লুকিয়ে বিয়ে করতে গিয়ে পিটুনিতে মাথা ফেটেছে শ্রীবাস পাল (২৫) নামে এক যুবকের।পরে প্রচণ্ড রক্তক্ষরণ অবস্থাতেই তাদের দুজনকে তুলে দেওয়া হয় পুলিশের কাছে।

গতকাল শনিবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির টেম্পল স্ট্রিট এলাকায় ঘটেছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, বহুদিন ধরেই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শ্রীবাস পালের। শনিবার যোগমায়া কালীবাড়িতে লুকিয়ে বিয়ে করতে যান তারা। সরকারি প্লেট দেওয়া গাড়িতে বিয়ের আসরে উপস্থিত হন তারা।

এদিকে বিয়ের খবর পেয়ে ওই স্থানে যায় তরুণীর পরিবার। বোন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করছে শুনেই বন্ধুবান্ধব নিয়ে কালীবাড়িতে এসে শ্রীবাসের ওপরে চড়াও হয় তরুণীর ভাই। এরপর শুরু হয় বাকবিতণ্ডা, শেষ পর্যন্ত তা হাতাহাতিতে গড়ায়। এরপর এলোপাতাড়ি ঘুঁসিতে কপাল কেটে যায় শ্রীবাসের।

খবর পেয়ে ছুটে আসেন এলাকার মানুষজন। তারা হবু বর-কনেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কোতয়ালি থানা সূত্রে খবর,সমস্যা সমাধানে মেয়ের বাড়ির লোকজন ও স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে আলোচনায় বসেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর