,

এই আট কারণে আপনার শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার

news-image

স্বাস্থ্য ডেস্ক।। অপর্যাপ্ত স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা অনেকেরই পরিবার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়। পরিসংখ্যানে উঠে এসেছে, প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ বন্ধ্যাত্বের জন্য পুরুষেরা দায়ী। এ কথা অনেকেরই জানা যে, পিতৃত্বের সুখ পেতে চাইলে পুরুষের পর্যাপ্ত স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা থাকাটা অত্যন্ত জরুরি। মদ্যপান, ধূমপান, ব্যায়াম বা শ্রমসাধ্য শরীরচর্চার মতো একাধিক বিষয় স্পার্ম কাউন্টের ওপর প্রভাব ফেলে।

আসুন জেনে নেওয়া যাক এমন আটটি কারণ সম্পর্কে, যেগুলো অজান্তেই কমিয়ে দিতে পারে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা …

১. অতিরিক্ত আঁটোসাঁটো আন্ডারওয়্যার বা অন্তর্বাস পরলে কমে যায় স্পার্ম কাউন্ট। সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে এমনটাই দাবি করা হয়েছে।

২. শুক্রাশয় থাকে শরীরের বাইরে। কোলের ওপর ল্যাপটপ রেখে কাজ করার ফলে উত্তপ্ত ল্যাপটপের সংস্পর্শে স্পার্মের স্বাভাবিক উৎপাদন বাধাপ্রাপ্ত হয়।

৩. মাত্রাতিরিক্ত ধূমপানের অভ্যাস শরীরে ফ্লুইডের পরিমাণ কমিয়ে দেয়। ফলে কমে আসে স্পার্ম কাউন্ট। তাছাড়া, নিকোটিন শুক্রাণুর স্বাভাবিক উৎপাদনে পরোক্ষভাবে বাধা সৃষ্টি করে।

৪. পিতৃত্বের সুখ পেতে চাইলে অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে। কারণ, একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে যে অতিরিক্ত মদ্যপানের ফলে শুক্রাণুর স্বাভাবিক উত্পাদন বাধাপ্রাপ্ত হয়। ফলে ধীরে ধীরে কমে যায় শুক্রাণুর সংখ্যা।

৫. মাত্রাতিরিক্ত কাজের চাপ শুক্রাণুর স্বাভাবিক উৎপাদনে বাধা সৃষ্টি করে।

৬. অতিরিক্ত গরম পানিতে গোসলের অভ্যাস শুক্রাশয়ের তাপমাত্রা বাড়িয়ে দেয়। ফলে শুক্রাণুর স্বাভাবিক উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। যে কারণে ধীরে ধীরে কমে যায় শুক্রাণুর সংখ্যা।

৭. সানস্ক্রিনের মধ্যে থাকা বিপি-২, ৩০এইচ-বিপি শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়। তাই অতিরিক্ত সানস্ক্রিন ব্যবহার এড়িয়ে চলুন।

৮. স্পার্ম কাউন্ট স্বাভাবিক রাখতে প্রয়োজন নিয়মিত সুস্থ, স্বাভাবিক যৌন জীবন। তা না হলে ধীরে ধীরে কমে যেতে পারে শুক্রাণুর সংখ্যা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর