,

জন্মদিনে নায়কদের শুভেচ্ছা

news-image

বিনোদন ডেস্ক।। গতকাল ছিল অভিনেত্রী শাবানার জন্মদিন। ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘদিনের ক্যারিয়ারে ছবি করেছেন তিন শর কাছাকাছি। নাদিম, রাজ্জাক, আলমগীর, জসউম, ফারুক, সোহেল রানাসহ অনেকের সঙ্গে জুটি বেঁধেছেন। উপহার দিয়েছেন একের পর এক ব্যবসাসফল ছবি। ১০ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ প্রজন্মের অনেক নায়িকার আদর্শ তিনি। অথচ গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর জন্মদিনে অপু বিশ্বাস, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, পরীমণি, নুসরাত ফারিয়া, পূজা চেরীর মতো জনপ্রিয় নায়িকারা কেউই স্মরণ করেননি শাবানাকে! তবে ভুল করেননি নায়করা। শাকিব খান থেকে শুরু করে সাইমন, বাপ্পী, জায়েদ খানরা জানিয়েছেন শুভেচ্ছা।

শাকিব বলেন, ‘শাবানা আপা গ্রামবাংলার নারীদের আদর্শ। তাঁর চোখের পানি মানেই ছবি হিট! সাধারণ মানুষের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।’ সাইমন সাদিক ফেসবুকে লেখেন, ‘একজন অভিনেত্রী বা অভিনেতা যে সমাজকে বদলে দিতে পারেন, তা আপনার অভিনয়ের মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে। আপনার অভিনয় দেখে শিক্ষা গ্রহণ করেনি এমন মানুষ বাংলায় কম আছে। অনেক পরিবারের আচরণ সুন্দর হয়ে গেছে আপনার সিনেমা দেখে। শুভ জন্মদিন, ম্যাডাম।’ জায়েদ খান লেখেন, ‘শুভ জন্মদিন, বিউটি কুইন শাবানা আপা। অনেক অনেক দোয়া আপনার জন্য।’ বাপ্পী বলেন, ‘শাবানা ম্যাডাম বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁকে বাদ দিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাস কখনো লেখা যাবে না। জন্মদিনে তাঁকে জানাই অফুরন্ত শুভেচ্ছা।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর