মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র কয়েক মিনিটেই বাড়ি ছেড়ে পালাবে সব তেলাপোকা, জেনে নিন সহজ উপায়গুলো

news-image

ঘর-বাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে কিছু কীট-পতঙ্গ আমাদের চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। যেমন, আরশোলা। রান্নাঘর, বাথরুম বা বারান্দার নানা কোণে আরশোলার উপস্থিতি দেখতে পাওয়া যায়। আরশোলা মূলত বর্জ্য-আবর্জনায় থাকে। তাই জীবাণু বয়ে বেড়াতে ওস্তাদ। এর পর ঘরের নানা প্রান্তে ঘুরে বেড়ায়, কখনও খাবার-দাবারের উপর। এতে এর গায়ে থাকা জীবাণুও ছড়িয়ে পড়ে ঘরে।

আরশোলামুক্ত ঘর পেতে বাজারচলতি নানা রাসায়নিক স্প্রে-র উপর নির্ভর করেন অনেকেই। কিন্তু সে সব রাসায়নিকেরও কিছু ক্ষতিকর দিক আছে। কিছু ঘরোয়া উপায় মানলে ঘর থেকে আরশোলাকে সরানো যায় দ্রুততেজপাতা – সব চেয়ে সহজ ও সস্তা উপায়ে আরশোলা তাড়াতে এর চেয়ে ভাল পদ্ধতি আর নেই। সপ্তাহে কয়েক দিন তেজপাতার গুঁড়ো ছড়িয়ে দিন ঘরের আনাচে কানাচে, এর গন্ধ আরশোলা সহ্য করতে পারে না।

বেকিং সোডার সঙ্গে মেশান মধু বা চিনি। মিষ্টির সঙ্গে মিশিয়ে তা ছড়িয়ে দিতে পারেন ঘরে। মিষ্টির গন্ধে আরশোলা সেই খাবারে আকৃষ্ট হবে ও বেকিং সোডার প্রকোপে মারাও পড়বে।বোরিক পাউডারের সঙ্গে আটা বা ময়দার গুঁড়ো মিশিয়ে ছড়িয়ে দিন ঘরের চারপাশে। মারা পড়বে আরশোলা।ঘর মোছার জলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ঘর মুছুন, আপনার ঘর হবে পোকামাকড়মুক্ত। আরশোলা তাড়াতেও একই টোটকা ব্যবহার করতে পারেন।

বোরিক অ্যাসিডের সঙ্গে চিনি মিশিয়ে সেই মিশ্রণ ব্যবহার করুন। এতে শুধু আরশোলা নয়, পালাবে যেকোনও পোকামাকড়। চিনির টানে আরশোলা আসবে আর বোরিক অ্যাসিডের মতো বিষের সংস্পর্শে এলেই মরবে।একচামচ গোলমরিচ, কিছুটা রসুন আর অর্ধেক পেঁয়াজ বেটে তাতে এক লিটার জল মেশান। সাবান জলও মেশাতে পারেন এতে। এবার রান্নাঘর ও বাথরুমে ছিটিয়ে দিন ওই মিশ্রণ। চাইলে ঘর মোছার জন্যও ব্যবহার করতে পারেন। আরশোলা এই মিশ্রণের গন্ধ সহ্য করতে পারবে না। আর পালাবে আপনার বাড়ি ছেড়ে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক