,

রাতের বেলা হাইওয়ের উপর লরিটি দাঁড়িয়ে থাকতে দেখেই সন্দেহ হয়েছিল, কিন্তু লরির ভিতর……

news-image

লরির মধ্যে থেকে উদ্ধার হল চালকের গলাকাটা দেহ। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি লরির ভিতর থেকে লরিচালকের দেহটি উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে হুগলীর চণ্ডীতলায়। জানা গিয়েছে, লরিটি করে লোহার রড নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্গাপুর থেকে কলকাতা আসছিল লরিটি। রবিবার রাত ৯টা পর্যন্ত চালকের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল লরি মালিকের। কিন্তু তারপরই থেকেই লরি চালক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান। লরি চালকের ফোনটি সুইচড অফ হয়ে যায়।

চালকের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে না পেরে লরির খোঁজ শুরু করেন লরি মালিক। সোমবার গভীর রাতে লরিটির খোঁজ মেলে। দেখা যায়, চণ্ডীতলার পাঁচঘরায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর লরিটি দাঁড়িয়ে রয়েছে। কলকাতামুখী রাস্তার উপর দাঁড়িয়েছিল লরিটি।

লরিটি খুঁজে পাওয়ার পর চণ্ডীতলার পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস এসে তল্লাশি চালাতেই লরির ভিতর থেকে চালকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম কেষ্ট ভাগত। বাড়ি বিহারে।পুলিস জানিয়েছে, ধারালো কিছু দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে ওই লরি চালককে। কিন্তু ওই লরি চালককে কেন খুন করা হল? পণ্য ছিনতাই নাকি ব্যক্তিগত আক্রোশ? খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো