,

বৃষ্টিতে পাক-ভারত ম্যাচ পরিত্যক্ত হলে যত লোকসান

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে সবচেয়ে ভোগাচ্ছে আবহাওয়া। ক্রিকেট বিশ্বকাপের শুরু থেকেই বৃষ্টিতে অতিষ্ঠ সবাই। কিন্তু প্রাকৃতিক বিষয়ে তো কারো হাত নেই। তাই ইচ্ছে না হলেও মেনে নিতে হচ্ছে পরিত্যাক্ত বা ম্যাচের যে কোনো ফলাফল।

এরই মধ্যে আজ হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ ভারত-পাকিস্তানের ম্যাচটা। দুই দেশের রাজনৈতিক সহিংসতা আর সীমান্তে উত্তেজনার কারণেই মূলত এই ম্যাচ ঘিরে বছরকে বছর উত্তেজনা এভাবেই চলে আসছে। তবে সীমান্তের উত্তেজনা বিশ্বকাপের এই লড়াইকে খুব একটা প্রভাবিত করতে পারেনি।

এর আগে বিশ্বকাপে সাতবারের দেখায় একবারও জিততে পারেনি পাকিস্তান। তবু কেন উত্তেজনা এই ম্যাচকে ঘিরে। আগের সাতটা ম্যাচই একপেশে জিতে নিয়েছিল ভারত।

এবারও কি তবে একপেশে? এই প্রশ্নটা আপাতত তোলা থাক। তবে আরেকটা প্রশ্নের উঁকি দিচ্ছে, এই ম্যাচও কি ভেসে যাবে বৃষ্টিতে? বৃষ্টির উপর তো আর কারও হাত নেই। হাত না থাকলেও ভাবাচ্ছে আইসিসি আর বিশ্বকাপ সম্প্রচারক প্রতিষ্ঠান ‘স্টার স্পোর্টস’কে।

বিশ্বকাপের এখনও মাঝপথ শেষ হয়নি। তার আগেই চারটা ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। তাতে আপনি বলতেই পারেন, এটা কি বর্ষাকাপ? আপাতত বিশ্বকাপই বলি সম্মানার্থে।

তবে ভারত-পাকিস্তান ম্যাচটা ভেসে গেলে এই সম্মান আর থাকবে না স্ট্রার স্পোর্টসের। বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হলে প্রচুর আর্থিক লোকসান গুনতে হবে সম্প্রচার চ্যানেলের বীমা প্রতিষ্ঠানগুলোর।

গত চার ম্যাচ পণ্ড হওয়াতেও অনেক বড় অঙ্কের ক্ষতি পূরণ দিতে হয়েছে বিমা প্রতিষ্ঠানগুলোকে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানায়, ওই চার ম্যাচের জন্য বিমা প্রতিষ্ঠানগুলোকে গুনতে হয়েছে ১৮০ কোটি রুপি! আর ওই চার ম্যাচের জন্য স্টার স্পোর্টসের দাবি, তাদের ক্ষতি হয়েছে ১৪০ কোটি রুপি। তাই চ্যানেলটির বীমা প্রিমিয়াম ঠেকেছে ৩০০ শতাংশে গিয়ে। এমন অবস্থায় বীমা কোম্পানিগুলোও নিতে চাচ্ছে না ঝুঁকি! এ যেন মরার উপর খাঁড়ার ঘা।

শেষ পর্যন্ত যদি পাক-ভারতের লড়াই বৃষ্টিতে থেমে যায় তবে বাংলাদেশি টাকায় প্রায় ১৬০ কোটিরও বেশি লোকসান গুনতে হবে স্টার স্পোর্টস ও বিজ্ঞাপন কোম্পানিগুলোকে। ম্যাচটা ভেসে গেলে টিকিট বিক্রির অর্থটাও লোকসানের খাতায় যাবে আইসিসির।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর