,

এ দেশে আর কোনো দিন ফিরে আসবে না বিএনপি-জামায়াতের শাসন : নাসিম

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলছেন, বিএনপি-জামায়াত জোটের শাসন আর কোনো দিন দেশে ফিরে আসবে না। তিনি বলেন, বিএনপি-জামায়াতের চক্রান্ত এখনো অব্যাহত আছে, তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সবাই বিএনপি-জামায়াতের শাসনামল দেখেছি। তাই দেশের মানুষ বিএনপি-জামায়াতের দুঃশাসন আর দেখতে চায় না।

শনিবার (১৫ জুন) দুপুরে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে সিরাজগঞ্জ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, যুবলীগের মতো বড় সংগঠনের নেতা হতে হলে বিএনপি-জামায়াত জোটের দুঃশাসন প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে। ছবি টাঙিয়ে, স্লোগান দিয়ে যুবলীগের নেতা হওয়া যাবে না। তিনি বলেন, কোনো রকম ষড়যন্ত্র করে লাভ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাবে।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না এমপি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ। সম্মেলনে শোক প্রস্তাব ও সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।

এ সময় হাসিবুর রহমান স্বপন এমপি, অধ্যাপক ড. আব্দুল আজিজ এমপি, তানভির ইমাম এমপি, সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম খান, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, বিমল কুমার দাসসহ নেতারা উপস্থিত ছিলেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগ করতে হলে, নেতা হওয়ার আগে ভালো সংগঠক হতে হবে ও কৌশলী হতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা জনগণের কথা বলেন, শান্তির কথা বলেন। তিনি দেশ ও জনগণের উন্নয়ন নিয়েই চিন্তা করেন।

দ্বিতীয় অধিবেশনে যুবলীগের ১২টি ইউনিটের ৩৭১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এতে রাশেদ ইউসুফ জুয়েল সভাপতি ও একরামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর আগে মোহাম্মদ নাসিম জাতীয় পতাকা এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর