সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী রাজনীতির লোকেরা মাশরাফীর সমালোচনায় মেতেছে

news-image

ক্রিকইনফোর বিশেষ প্রতিবেদনঃ বিশ্বকাপে বাংলাদেশ একাদশে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এখন পর্যন্ত মাশরাফী তেমন কিছুই করতে পারেনি বলে দাবি সমালোচকদের। রুবেল হোসেন যখন বাইরে বসে কাটাচ্ছেন, তখন মাশরাফী কি করে একাদশে থাকে এই প্রশ্ন করছেন কেউ কেউ।

কিন্তু যে মাশরাফীর নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে বড় দল হয়ে উঠল বাংলাদেশ, সেই মাশরাফী সত্যিই কি এমন সমালোচনার যোগ্য? ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো মাশরাফীকে ঘিরে সমালোচনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তুলে ধরেছে মাশরাফীর ক্যারিয়ারের নানা পরিসংখ্যান ও তথ্য উপাত্ত। তাতে মাশরাফী যে মোটেও সমালোচনার যোগ্য নন, সেই বিষয়টি ‍ওঠে এসেছে।

বাংলাদেশ কোচ স্টিভ রোডস তো বলেছেন, মাশরাফী একজন যোদ্ধা। বিশ্বসেরাদের মধ্যে যে গুন তার সবই মাশরাফীর আছে বলে মত এই ইংলিশ কোচের। তাই অধিনায়ককে নিয়ে কোনো সমালোচনা চান না তিনি।

প্রেরণাদায়ী অধিনায়ক ও সবার প্রিয় মাশরাফীর হঠাৎ অনেকের অপ্রিয় হয়ে ওঠার কারণ যে রাজনৈতিক, সেটিও বলা হয়েছে ক্রিকইনফোর প্রতিবেদনে। মাশরাফী একজন সংসদ সদস্য। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-৪ আসন থেকে নির্বাচিত হন মাশরাফী।অন্য সব রাজনীতিবিদদের মতো এখন বিরোধী রাজনীতির শিকার হচ্ছেন মাশরাফীও। এমনকি সেটা ক্রিকেট মাঠেও। তাই তার পারফরম্যান্সের কাটাছেঁড়া করছেন কেউ কেউ ভিন্ন চোখে।

বিশ্বকাপের এবারে আসরে মাশরাফী প্রথম উইকেটের দেখা পেয়েছেন তৃতীয় ম্যাচে এসে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন উইকেটশূন্য। পুরো বোলিং কোটাও পূরণ করেননি। দুই ম্যাচে করেছিলেন মাত্র ১১ ওভার। ইংল্যান্ডের বিপক্ষে পুরো ১০ ওভার বল করে ৬৮ রানে ১ উইকেট নেন বাংলাদেশ অধিনায়ক।

তাতেই মাশরাফীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকেরা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অংশ বেশ সরব। কিন্তু সেই দর্শকেরা খুব সহজেই ভুলে গেছেন একজন যোদ্ধা মাশরাফীকে।

একটু পরিসংখ্যানেই তাকানো যাক। পরিসংখ্যান বলছে ২০১১ সাল থেকে বাংলাদেশের ৮৯টি ওয়ানডের মধ্যে ৩৫টি ওয়ানডে মিস করেছেন মাশরাফী। অথচ ক্যারিয়ারের শুরুর ১০ বছর অর্থাৎ ২০০১ থেকে ২০১০ পর্যন্ত ১১৮ ম্যাচের ৭৮টিই মিস করেন মাশরাফী।

অর্থাৎ নানা চোটাঘাত কাটিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়েই বেশি সফল মাশরাফী। অথচ তাকে যতবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে, তাতে তার তো ক্যারিয়ার থমকে যেতে পারত সেই ২০১১ বিশ্বকাপের আগেই।

কিন্তু মাশরাফী ঠিকই ফিরেছেন। হাঁটুর ইনজুরির কারণে ২০১১ বিশ্বকাপ খেলতে পারেননি। বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে ফেরেন। ৮০ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। কিন্তু এরপর ১২ ম্যাচ দলের বাইরে থাকতে হয় মাশরাফীকে।

এরপর মাশরাফীর পুরো ফিট হয়ে দলে ফেরা। ২০১২ সাল থেকে টানা চার বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন মাশরাফী। ২০১৬ সালে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। এমনকি এই সময়ের পরিসংখ্যানও মাশরাফীর সাফল্যের কথা বলে।

তাহলে মাশরাফীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যায় কি? বাংলাদেশ কোচ স্টিভ রোডস ক্রিকইনফোর সঙ্গে কথা বলেন এ প্রসঙ্গে। রোডস বলেন, ‘‘আমি মনে করি মানুষ তার (মাশরাফীর) ওপর নির্দয় হচ্ছে। মানুষের হয়তো স্মৃতিতে নেই, সে আমাদের জন্য কিছু দারুণ স্পেল দিয়েছে।’’

অহেতুক সমালোচনা মাশরাফীকে অনেকে চাপে ফেলে দিচ্ছে বলে মনে করেন রোডস। তার মতে, ‘‘আমি মনে করি মাশরাফী এক যোদ্ধা। মানুষ তাকে চাপের মুখে ফেলে দিয়েছে। সে ভালো আছে। আমি মনে করি সে শেষ ম্যাচে (ইংল্যান্ডের বিপক্ষে) দারুণ বল করেছে।’ রান খরচ বেশি হলেও মাশরাফী মূলত সেই ম্যাচে অন্য প্রান্ত থেকে সহায়তা জুগিয়ে গেছেন বোলারদের। কঠিন সব মুহূর্তে বল হাতে নিয়েছেন মাশরাফীই।

মাশরাফীকে নিয়ে তাই কোনো সমালোচনা হোক এটা চান না রোডস, ‘‘সেরা সব আন্তর্জাতিক ক্রিকেটারের মিশ্রণ মাশরাফী। তার গর্বের অনেক জায়গা আছে। আমি নিজেও তাকে নিয়ে গর্বিত। আমি দেখতে চাই না মাশরাফীর অধিনায়কত্ব বা খেলোয়াড় কোনো ভূমিকা নিয়েই ইস্যু হোক।’’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক