,

কথা রাখলেন মেয়র আইভী, রাস্তায় দাঁড়িয়ে ভাত খেলেন

news-image

জেলা প্রতিনিধিঃ দীর্ঘদিন আগে এলাকাবাসীকে দেয়া কথা রাখতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পাট শাক দিয়ে ভাত খেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে রাস্তায় দাঁড়িয়ে ভাত খেয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের বন্দর উপজেলার শান্তিনগর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান তিনি। ওই সময় একই এলাকার কুট্টি বেগম নামে বৃদ্ধার দেয়া পাট শাক দিয়ে দুপুরের খাবার খান মেয়র আইভী।

খোঁজ নিয়ে জানা যায়, দুই বছর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ১৯নং ওয়ার্ডের শান্তিনগর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান। তখন ওই এলাকার বাসিন্দারা মেয়র আইভীকে কাছে পেয়ে খাওয়া-দাওয়া করে যাওয়ার কথা বলেন। ওই সময় মেয়র আইভী বলেছিলেন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে পারলে বাড়ি এসে খাওয়া-দাওয়া করে যাব।

প্রতিশ্রুতি রক্ষায় বৃহস্পতিবার বিকেলে মেয়র আইভী ওই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করতে যান। তখন এলাকাবাসী দুই বছর আগের দেয়া কথা স্মরণ করিয়ে দিয়ে মেয়র আইভীকে বলেন, আপা আপনি বলেছিলেন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হলে এসে খাওয়া-দাওয়া করে যাবেন। এবার তো রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, এবার খেয়ে যান।

এলাকাবাসীর এমন কথায় নিজেকে আর ধরে রাখতে পারলেন না মেয়র আইভী। প্রতিশ্রুতি রক্ষায় ওই এলাকার বাসিন্দা বৃদ্ধা কুট্টি বেগমের দেয়া পাট শাক দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ভাত খেয়ে বাড়ি ফিরেছেন মেয়র আইভী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর