,

মিডলঅর্ডারে বিশ্বের সেরা তারকার একজন মুশফিকুর রহিম

news-image

স্পোর্টস ডেস্ক: গত ৫ বছরে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের পারফর্মেন্সের বিচারে বাংলাদেশি তারকা মুশফিকুর রহীম আছেন শীর্ষ চারে। গত ৫ বছরে মুশফিক ৭৮টি ইনিংস খেলেছেন। ৪৬.৬২ গড়ে তিনি রান করেছেন ২৮৯১। চারটি সেঞ্চুরির সাথে ২০ টি হাফসেঞ্চুরি করেছেন মুশফিক।

এই তালিকায় মুশফিকের উপরে আছে কেবল তিনজন তারকা। সবার উপরে আছেন নিউজিল্যান্ডের রস টেলর। ৫০ ইনিংসে ৬৩.৮০ গড়ে তিনি রান করেছেন ৩৮২৮। সবচেয়ে বেশি সেঞ্চুরিও তারই। ১০টি সেঞ্চুরি করেছেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ তারকা মরগান। ৯৮ ইনিংসে ৩৫২৭ রান করেছেন তিনি। তিনে আছে তারই সতীর্থ বাটলার। ৮৪ ইনিংসে ২৯৬৩ রান করেছেন তিনি।

পাঁচে থাকা লঙ্কান তারকা ম্যাথিউসের রান ২৬১৩। ৭০ ইনিংসে এই রান করেছেন তিনি। ম্যাথিউসের সমান রান করেছেন ধোনিও। তবে তিনি খেলেছেন ৭৭ ইনিংস। ডেভিড মিলার ৭০ ইনিংসে করেছে ২১৪৭ রান। ৫৮ ইনিংসে ২১০১ রান করেছেন বেন স্টোকস। ম্যাক্সওয়েল ৬৭ ইনিংসে করেছেন ২০৩৬ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর