মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কী একটা ম্যাচে হেরে গেল শ্রীলংকা!

news-image

আপনি যদি শ্রীলংকার ক্রিকেট ভক্ত হন তাহলে মেন্ডিস-ম্যাথুসদের ডজনখানেক খিস্তি তো দিয়েই থাকবেন! সেটা হওয়াই বাস্তবসম্মত। কী একটা ম্যাচে হেরে গেল শ্রীলংকা! প্রায় তিনভাগ সময় ম্যাচের লাগামটা হাতে রেখেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পেরে উঠল না এশীয় পরাশক্তিটি। ম্যাচটা হেরে গেল ৮৭ রানে।

অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৫ রানের জবাবে চমৎকার সূচনা করেছিল শ্রীলংকা। আগ্রাসী ব্যাটিং করে প্রথম ১৫ ওভারেই দলটি তুলে নেয় ১১৫ রান। এই সময় ৩৬ বলে ৫২ রান করে ফিরে যান কুশল পেরেরা। এখান থেকেই ম্যাচে পিছলে যায় দলটি।

দ্বিতীয় উইকেটে করুনারত্নে ও থিরিমান্নে এরপর যোগ করেন ৩৮ রান। থিরিমান্নের উইকেটটাই ম্যাচের লাগামটা অস্ট্রেলিয়ার হাতে তুলে দেয়। দলীয় ১৮৬ রানে আউট হন দিমুথ করুনারত্নে। ৯৭ রান করেন লংকান অধিনায়ক।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলংকা। ম্যাথুস ফিরে যান মাত্র ৯ রান করে। এই সময় মিচেল স্টার্ক একেবারে পেয়ে বসেন শ্রীলংকান ব্যাটসম্যানদের। মিলিন্দ সিরিবর্ধনে, থিসারা পেরেরা ও কুশল মেন্ডিসকে ফিরিয়ে দিয়ে লড়াইটা একেবারে একপেশে করে তোলেন এই পেসার। তাকে সঙ্গ দেন কেন রিচার্ডসন।

মূলত বেশি রানের চাপটা শেষ পর্যন্ত নিতে পারেনি শ্রীলংকা। স্নায়ুর লড়াইয়ে আর পেরে ওঠেনি লংকান লোয়ার অর্ডার। অজি পেসারদের দাপটে শেষ পর্যন্ত ২৪৭ রানে অলআউট হয় লংকানরা। এর আগে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ৩৩৪ রান করে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ১৩২ বলে ১৫৩,স্টিভেন স্মিথ ৫৯ বলে ৭৩ ও ম্যাক্সওয়েলের ২৫ বলে ৪৬ রান করেন।

শুরুটা দুর্দান্ত করেছিল অস্ট্রেলিয়াও। উদ্বোধনী জুটিতেই ৮০ রান তুলে নেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ৪৮ বলে ২৬ রান করে ওয়ার্নার ফিরলেও অন্যপ্রান্তে ফিঞ্চ দাঁড়িয়ে ছিলেন খুঁটির মতো। দলীয় ১০০ রানে ফিরে যান উসমান খাজা। বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ১০ রান। এরপর স্টিভেন স্মিথকে নিয়ে ১৭৩ রানের জুটি বাধেন ফিঞ্চ। দলীয় ২৭৩ রানে ফিঞ্চ যখন ফিরে আসেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ১৫৩ রানের ঝকঝকে এক ইনিংস।

ফিঞ্চ ফেরার খানিকবাদেই ফিরে যান স্মিথও। শেষের দিক নিজ স্টাইলে ব্যাটিং করতে থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে অন্যরা তাকে সঙ্গ দিতে পারলে অস্ট্রেলিয়ার ইনিংসটা আরো বাড়তে পারতো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক