মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গায়ে হলুদে বাবাকে জড়িয়ে কাঁদলেন নুসরাত!

news-image

২০১৯ জুড়ে নুসরাতের জীবনে শুধুই সফলতা। নির্বাচনে জয়ী হয়ে তিনি এখন সংসদ সদস্য। আর এরই মধ্যে তিনি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। শীঘ্রই বাজতে চলেছে জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহানের বিয়ের বাদ্য। প্রেমিক নিখিল জৈনকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

বিয়ের উদ্দেশ্যে ১৬ জুন তুরস্কের উদ্দেশ্যে উড়াল দিবেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। তার আগে নিজের বাড়িতে হয়ে গেলো তার গায়ে হলুদের অনুষ্ঠান। আর এখানে নাকি হলুদ মঞ্চে বসেই বাবাকে জড়িয়ে কাঁদলেন এই অভিনেত্রী!

হ্যাঁ, বাঙালি রীতি অনুসারে বিয়ের পর স্বামীর বাড়িতেই বেশির ভাগ সময় কাটবে অভিনেত্রী নুসরাতেরও। মেয়েকে বিদায় জানাতে হবে বাবা-মায়ের, তাই সবার মনে বেদনার সুর। এদিকে বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে আপন ঘর ছেড়ে যাওয়ার বিষণ্নতা নুসরাতের চোখে মুখেও। হলুদ মঞ্চে নাকি বাবাকে জড়িয়ে কেঁদেছেনও নুসরাত!

এদিকে বাবাকে উদ্দেশ্য করে একটি টুইট করেন সদ্য লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী চিত্রনায়িকা নুসরাত। সেখানে তিনি লিখেন, বাবা তুমি আমায় মনুষত্ব শিখিয়েছো। মানুষের মতো মানুষ করে তুলেছো। সবসময় তোমার শেখানো নীতি ও আদর্শ মেনেই চলব। সব মেয়েই যেন এমন বাবা পায়।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আগামী ১৯শে জুন ইস্তানবুলে নিখিল জৈনর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই নায়িকা। ইস্তানবুলে ১৭ই জুন বিলাসবহুল ইয়টে পার্টির আয়োজন করা হবে। আর তার পরের দিন মেহেদি ও সংগীত অনুষ্ঠান আর ১৯শে জুন বিয়ের অনুষ্ঠান। ইস্তানবুলে উপস্থিত থাকবেন প্রিয় বান্ধবী চিত্রনায়িকা মিমি চক্রবর্তী।

জানা যায়, কলকাতার নায়িকাদের মধ্যে সবচেয়ে ব্যায়বহুল বিয়েটা নুসরাতই করতে যাচ্ছেন। অনেকেই জানেন এটা নুসরাতের দ্বিতীয় বিয়ে। আগের বিয়ের কথা অবশ্য তিনি প্রকাশ্যে কোনো দিনই স্বীকার করেননি।

জানা গেছে, বছর চারেক আগে রেজিস্ট্রি করে ভিক্টর ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ভিক্টর পেশায় এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তবে জনসমক্ষে পরস্পর লিভ-ইন সম্পর্কে আছেন এমনটাই বলতেন। সংবাদমাধ্যমের সামনে অবশ্য বিয়ের কথা স্বীকার করেননি নুসরাত।

‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু নুসরাত জাহানের। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। এই সময়ে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক