,

যে কারণে ডুবে গেল বিশাল বিমানটি

news-image

সমুদ্রের পানিতে ধীরে ধীরে ডুবে যাচ্ছে একটি বিশাল আকারের যাত্রীবাহী বিমান। চারপাশে কাজ করছেন কয়েজন ক্রু। দূর থেকে কৌতুহলি মানুষজন ছবি তোলায় ব্যস্ত। ধীরে ধীরে বিশাল বিমানটি তলিয়ে গেল পানির নিচে। ঘটনাটি তুরস্কের। শনিবার (১৫ জুন) দেশটির উত্তরাঞ্চলীয় ইদাইর্ন শহরের কাছের সারোস উপসাগরে ডুবিয়ে দেয়া হয় বিশাল আকারের যাত্রীবাহী বিমান এয়ারবাস এ৩৩০।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আন্তালিয়া নগরী থেকে আনা হয় বিমানটি। ডাইভিং সেক্টরে পর্যটক আকর্ষণের জন্যই এটি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সমুদ্রের তলদেশে থাকা বিমানটিতে প্রবেশ করতে পারবেন শখের ডুবুরিরা। এই অঞ্চলে ডাইভিং করতে আসা লোকদের বাড়তি বিনোদন দেবে এটি। বিমানটির মধ্যে কিছুক্ষণ অবস্থানও করতে পারবেন তারা। কর্তৃপক্ষ বলছে, এর ফলে পর্যটক আকর্ষণে নতুন মাত্রা যোগ হবে অঞ্চলটিতে। বিশেষ করে যেসব পর্যটক সমুদ্রের তলদেশে ডাইভিং করেন।

এটিই বিশ্বের সবচেয়ে বড় বিমান যেটি ডুবিয়ে দেয়া হলো পর্যটক আকর্ষণের জন্য। ৯০ টন ওজনের বিমানটি ডুবিয়ে দিয়ে সময় লেগেছে ৪ ঘণ্টা। কিছুদিন আগে বিমানটিকে যাত্রী পরিবহন থেকে অবসরে পাঠানো হয়েছে। পরে সেটিকে পর্যটক আকর্ষণের কাজে লাগানোর সিদ্ধান্ত হয়।

বিশাল আকারের রাবারের নৌকার ওপর ভাসিয়ে বিমানটিকে উপকূল থেকে আধা নটিক্যাল মাইল সমুদ্রের ভেতরে নেয়া হয়। এরপর বাবারের নৌকাগুলোর বাতাস বের করে দিলে বিমানটি ধীরে ধীরে তলিয়ে যায় সমুদ্রের তলদেশে।

তুরস্কের অর্থনীতির বড় একটি আয়ের উৎস পর্যটন খাত। দেশটিতে প্রতি বছর প্রচুর পর্যটন যান। গত কয়েক বছরে এই খাতকে আরো আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন চমকপ্রদ ব্যবস্থা নিচ্ছে তুর্কি পর্যটন বিভাগ। বিমান ডুবিয়ে দেয়াও তারই একটি অংশ। সূত্র : ডেইলি সাবাহ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর