,

মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় কর্মচারী, দেখে ফেলায় ছেলেকে হত্যা

news-image

মায়ের সঙ্গে কর্মচারীকে আপত্তিকর অবস্থায় দেখে আঁতকে উঠেছিলেন ছেলে। প্রথমে বিশ্বাস করতে চাননি। কিন্তু সেটাই যে সত্যি। মায়ের সঙ্গে তার চেয়ে বয়সে ১৫ বছরের ছোট কর্মচারীর এই আচরণ মেনে নিতে পারেননি ভারতের যাদবপুরের বিজয়গড়ের যুবক সুরজিৎ কোলে। প্রতিবাদ করে উঠেছিলেন। আর সেটাই কাল হলেঅ তার। খুন করা হলো তাকে।

দিন তিনেক আগে মায়ের সঙ্গে কর্মচারীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন সুরজিত। তারই জেরে বৃহস্পতিবার সুরজিতকে খুন করে পালায় কর্মচারী সন্দীপ সর্দার। ২৪ ঘণ্টার মধ্যেই এই খুনের কিনারা করে যাদবপুর থানার পুলিশ।

শুক্রবার বারাকপুরে বোনের বাড়ি থেকে সন্দীপকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পালানোর সময় সুরজিতের আলমারি থেকে যে টাকা ও গয়না লুট করেছিলেন, সেগুলোও উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার কথা কি সুরজিতের মাও জানতেন? পুলিশকে ওই নারী জানান, যখন সন্দীপ সুরজিতকে খুন করছে, তখন তিনি পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। তার সঙ্গে যে সন্দীপের অবৈধ সম্পর্ক ছিল, তা তিনি স্বীকার করেন।

কিন্তু তার দাবি, তিনি খুনের বিষয়ে কিছু জানতেন না। যদিও এই তথ্য পুলিশ যাচাই করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই নারীকে। সন্দীপের মোবাইল থেকে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার বেশ কিছু ছবি পুলিশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার নিজের বাড়িতে খুন হন ওই যুবক। একটি বঁটি দিয়ে তাকে আঘাত করে খুন করা হয়। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে, সুরজিতের মোমোর দোকান আছে। সেখানে কাজ করে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা সন্দীপ। খুনের পর থেকে তিনি নিখোঁজ। তাকে গ্রেপ্তার করার পর তিনি স্বীকার করেন যে, সুরজিতের সঙ্গে তার গোলমাল হয়। সুরজিতের বাবা তার মাকে ছেড়ে দিয়ে চলে যান। এরপরই সন্দীপের সঙ্গে ওই নারীর অবৈধ সম্পর্ক তৈরি হয়। ছেলে জেনে যাওয়ার পরই শুরু হয় সমস্যা। বাধা পেয়েই তিনি মালকিনের ছেলেকে খুন করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর