,

রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা!

news-image

জাতীয় পার্টির রাজনীতিতে আবারো সক্রিয় হতে যাচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দীক। এমন গুঞ্জন শুরু হয়েছে জাপার তৃণমূল থেকে কেন্দ্রীয় ফোরামে। দলটির নেতারা বলছেন, দলের আসার জন্য এরইমধ্যে শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করছেন বিদিশা। আর এমন সম্ভাবনা বিদিশা নিজেও উড়িয়ে দেননি। বেসরকারি একটি টিভি চ্যানেলকে একান্ত সাক্ষাতকারে তিনি জাতীয় পার্টির রাজনীতি নতুন যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালে জেলে যেতে হয় বিদিশাকে। জেলে থাকা অবস্থাতেই ভেঙে যায় এরশাদ-বিদিশার সংসার। ক্ষুব্ধ হয়ে এরশাদের বিরুদ্ধে লিখেন শত্রুর সঙ্গে বসবাস এবং স্বৈরাচারের প্রেমপত্র নামের দুটি বই।

বিদিশা সিদ্দিক ছিলেন ফ্যাশন ডিজাইনার। জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে সাক্ষাত, সখ্যতা এবং প্রণয়। ২০০০ সালে তারা আবদ্ধ হন বিবাহবন্ধনে। সেই সুবাদে নিয়োগ পান জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে। পর্যায়ক্রমে হন মহিলা পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য।

তবে জাতীয় পার্টিতে বিদিশার প্রবেশ পথ কতটা মসৃণ, তার সঠিক জবাব নেই দলের শীর্ষ নেতাদের কাছে। এক্ষেত্রে তৃণমূলের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়ার কথা জানালেন তারা। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, সবাই মিলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে বিদিশার জাতীয় পার্টিতে যুক্ত হওয়ার গুঞ্জনে দলের মধ্যে নতুন করে আবারো কোন্দল তৈরি হতে পারে বলে মনে করেন জাপা নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর