,

সৌদীআরবে মানিকগঞ্জের আকবর সড়ক দুর্ঘটনায় নিহত,পরিবারের দাবি হত্যা

news-image

প্রবাস ডেস্ক।। সৌদী আরবে ট্রাক উল্টে বাংলাদেশী মো. আকবর হোসেন (৪৭) নামের এক ড্রাইভার নিহত হয়েছেন। নিহত আকবর হোসেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মহর আলী ডিলারের পুত্র। তিনি ২ পুত্র ও ১ কন্যার জনক।

নিহত আকবর দীর্ঘদিন যাবৎ দুবাইতে ট্রাক চালকের কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।

আকবর হোসেনের পরিবারের দাবি এটা পরিকল্পিত হত্যা। নিহতের ভাতিজা কুদ্দুছ বলেন, ‘আমার কাকা দুবাই শহরে নিজস্ব ১৬ চাকার ট্রাক ভর্তি কোম্পানির মালামাল নিয়ে শুক্রবার ভোররাতে সৌদী আরবের জেদ্দা শহরে যাচ্ছিলেন। এ সময় মরুভুমিতে ট্রাক উল্টে নিহত হওয়ার খবর পাই। তার সামনের মাসে বাড়িতে আসার কথা ছিল। অন্য এক ড্রাইভারের সঙ্গে ট্রাক বিক্রির কথা চলছিল। এ নিয়ে কেউ তাকে ষড়যন্ত্র করে হত্যা করতে পারে। আমরা পরিবারের কেউই এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু মনে করতে পারছি না।’

নিহতের মেয়ে শাহনাজ আক্তার বলেন, ‘ওই দিন সকাল সাতটার দিকে আমার বাবা আমার সঙ্গে ও মায়ের সঙ্গে ‘ইমো’তে শেষ কথা বলেছিলেন। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিহত হওয়ার খবর পাই। তার মোবাইলে চেষ্টা করে বন্ধ পাই।’ উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর