,

গরু ঘাস খাওয়ায় চাচাকে এ কেমন নির্যাতন!

news-image

গরু ঘাস খাওয়ায় চাচাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গতকাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার চাচা মো. হাসেমকে (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ভাতিজা মো. সজীব (২০) ও তার মা সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আরেক ভাতিজা মো. সাগরকে (২২) খুঁজছে পুলিশ।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে মো. হাসেম তার গরুর জন্য মাঠ থেকে ঘাস কেটে আনেন। বাড়িতে এনে রাখার পর সেই ঘাস খেয়ে ফেলে তার ছোট ভাই মো. কাশেমের গরু। এ ঘটনায় রেগে যান হাসেম। পরে গালাগালি করলে ছোট ভাই কাশেমের দুই ছেলে সাগর ও সজীবের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

বৃহস্পতিবারের জের ধরে গতকাল শুক্রবার সকালে সাগর ও সজীব তার অন্যান্য আত্মীয়-স্বজন হাসেমের হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। এ সময় স্থানীয় লোকজন হাসেমের চিৎকার শুনে এগিয়ে এলে নির্যাতনকারীরা পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে হাসেমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাসেমকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে হাটাহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, খবর পেয়ে পুলিশ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত মো. সজীব ও তার মা সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরেক ভাতিজা মো. সাগর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনার পর বৃদ্ধ কৃষক মো. হাসেমের এক আত্মীয় ও ধলই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর