,

মাশরাফী ‘আনফিট’, যা বললেন তামিম

news-image

বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সময়টা ভালো যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন মাশরাফীর ফিটনেস নিয়েও। টনটনে অধিনায়কের ফিটনেস নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন তামিম ইকবালও। তার ভাষায়, এটা ‘হতাশজনক।’

টনটনে আজ শনিবার অনুশীলনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় এটা হতাশাজনক। কেউ যদি এটা লেখে তাহলে দুঃখজনক। মাশরাফী বাংলাদেশের ক্রিকেটের জন্য যা করেছেন তা অনেক। বাংলাদেশ ক্রিকেটকে তিনি এখানে নিয়ে আসছেন। তার ব্যাপারে কেউ লিখলে উচিত না সেটা। মাশরাফীর ব্যাপারে সম্মান দেখাতে হবে।’

মাশরাফীর ক্যারিয়ারের উদাহরণ দিয়ে তামিম বলেন, ‘মাশরাফী ভাইয়ের কথা বলি। কোনো ইন্টারভিউয়ে বলেছিলাম, ধরেন যারা এটা বলছে তারা যদি ভাবে তাহলে ঘটনা চলে আসে। মাশরাফি ভাই ১৫ থেকে ১৬ বছর ধরে যা করছে দলের জন্য সেটা অনেক।’

দলের স্ট্রাইক বোলার মাশরাফী প্রথম দুই ম্যাচে ১০ ওভারের কোটা শেষ করতে পারেননি। তৃতীয় ম্যাচে কোটা শেষ করলেও রান দিয়েছেন ৬৭। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাতিল হওয়াতে বল হাতে নামতে হয়নি।

তামিম আরও বলেন, ‘এখন কথা উঠছে সে আনফিট। সে কিন্তু তাহলে গত ১০ বছর ধরেই তাহলে আনফিট! তার দুইটা হাঁটুতেই সমস্যা। এখন একটু পারফরম্যান্সে উনিশ-বিশ হচ্ছে বলে এত কথা উঠছে। তাই এমন ব্যক্তিকে আলোচনা হচ্ছে, যার হাত ধরে বাংলাদেশ আজ এই পর্যায়ে এসেছে।’

সমালোচনাকারীদের উদ্দেশে তামিম বলেন, ‘যিনি সমালোচনা করছেন, তিনি নিজেদের জীবনে কী করেছে। দেশের বাইরে কেউ কিছু বললে আমার কাছে কিছু মনে হয় না। দেশের মানুষের বোঝা উচিত। প্রথমে ভাবতে হবে সে দেশের জন্য কী করেছে। বড় ইভেন্টে প্রত্যেকে ভালো খেলে না। যে দল চ্যাম্পিয়ন হবে তাদের সবাই ভালো খেলবে না।’

আগামী সোমবার টনটনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর