,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ  ব্যবসায়ী আটক 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ভারতীয় স্কপ সিরাপ সহ আমিনুল হক সুমন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে জেলা সদরের পৌরসভার মধ্যপাড়া জুবলী রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।এসময় তার বাসা থেকে ৮২ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী সুমন শহরের শেরপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি মধ্যপাড়া জুবলী রোডে ভাড়া বাসায় থাকেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়ামত উল্লাহ মাদক উদ্ধারে অভিযান চালায়। এসময় শহরের মধ্যপাড়ার জুবলী রোডে আনোয়ার হোসেনের ভাড়াটিয়া সুমনের বসতঘর থেকে ৮২ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী সুমনকে।

আমিনুল হক সুমন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর