,

তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবকের মাথা ন্যাড়া করল জনতা

news-image

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে আসা এক তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে দিয়েছে জনতা। শুক্রবার মানিকগঞ্জের শিবালয়ের ১ নং তেওতা ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আলোকদিয়া গ্রামের এক তরুণী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে তেওতা ইউপি কার্যালয়ে যান। একই উদ্দেশ্য আসা দক্ষিণ তেওতা গ্রামের মৃত্যু হামিদ মৃধার ছেলে শরিফুল পরিষদের টয়লেটে তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় তরুণীর চিৎকারে উপস্থিত লোকজন যুবককে আটক করে। এরপর ক্ষুব্ধ জনতা যুবকের মাথা ন্যাড়া করে ছেড়ে দেয়। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।

এদিকে ওই যুবকের পরিবার ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করলেও ভোটার হতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে। ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য, এ ইউনিয়নে গত ১২ জুন থেকে ভোটার তালিকা হালনাগাদের নিবন্ধন কাজ শুরু হয়েছে। শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১৯শ’ নারী-পুরুষ নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত পূর্ণবয়স্ক যে কেউ নির্ভুল তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর