,

লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে পুরুষশূন্য গ্রাম

news-image

জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ার লোহারংক গ্রামে বাজি ধরে লুডু খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের পর দুটি মামলা হয়। আর সেই মামলার পর এখন এলাকায় গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে অর্ধশত পরিবার।

ওইসব পরিবারের নারী ও শিশুরাও রয়েছেন আতঙ্কের মধ্যে। আর যারা গ্রেফতার হয়েছেন, জামিনে বেরিয়ে এসে আবারও তারা সংঘর্ষে লিপ্ত হতে পারেন বলে এলাকাবাসীর আশঙ্কা। সম্প্রতী এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখা যায়।

গত শনিবার (৮ জুন) লোহারাংক গ্রামের আলামিন শেখের ছেলে মোরছালিন শেখ (২০) ও একই গ্রামের জালাল মোল্লার ছেলে ইমন মোল্লা (১৮) টাকা দিয়ে বাজি ধরে মোবাইল ফোনে লুডু খেলছিল। এ সময় এলাকার সংরক্ষিত মহিলা মেম্বারের ছেলে সজিব শেখ (২০) তাদেরকে টাকা দিয়ে লুডু খেলতে নিষেধ করেন। এতে তারা ক্ষুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে তর্কে জড়ান।

এক পর্যায় এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই রাতেই পাল্টাপাল্টি মামলা হয়। সংঘর্ষে জড়িত ৪ আসামিকে আটক করে পুলিশ।

কোটালীপাড়ার থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, এলাকায় শান্তি বিরাজ করছে। কেউ এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর