,

সেই আ.লীগ নেত্রীর ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার

news-image

নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য বির্তকিত পরিস্থান পরিবহনের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য শেখ শিরিন শান্তির ছেলেকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পল্লবীর ১১ নম্বর সেকশনের সি-ব্লক এভিনিউ-৫ এলাকা থেকে অর্ধশত ইয়াবাসহ শেখ নাজমুল হক সৈকতকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় সৈকতের সহযোগী অনিক আহম্মেদ দিপুকেও।

এ ঘটনায় পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরে আলম বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই সৈকত ও দিপুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আওয়ামী লীগের সদস্য শেখ শিরিন শান্তি মিরপুর পল্লবী থানা মহিলা আওয়ামী লীগের প্রস্তাবিত সভানেত্রী।

এজাহারে এসআই নুরে আলম উল্লেখ করেন, পল্লবীর ১১ নম্বর সেকশনের সি-ব্লক এভিনিউ-৫ এলাকায় একদল মাদক ব্যবসায়ী ইয়াবার চালান পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালান তিনি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সৈকত ও দিপু পালানোর চেষ্টা করে। একপর্যায়ে দৌঁড়ে তাদের আটক করা হয়। পরে সৈকতের কাছ থেকে ৪০ পিস ও দিপুর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তারা।

এসআই নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, বিক্রির জন্যই তারা ইয়াবাগুলো নিজেদের কাছে রেখেছিলেন। তিনি বলেন, ‘একজন মাদক ব্যবসায়ীর পরিচয় তিনি অপরাধী। তিনি কি বা কার ছেলে সেটা পুলিশের কাছে বিবেচ্য বিষয় নয়। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরিন শান্তি বলেন, ‘ছেলেটা ছোট, তাই তার একটু ভুলভ্রান্তি হতেই পারে।’ এ সময় এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করারও অনুরোধ করেন শিরিন শান্তি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর