,

রংপুরে ইয়োগা বিষয়ে ওরিয়েন্টেশন

news-image

রংপুর ব্যুরো : ভারতীয় হাই কমিশন” আয়োজিত ইয়োগা জোন ও রংপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় আরসিসিআই হলরুমে আজ শনিবার দুপুরে এক ইয়োগা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য ,রংপুর চেম্বার অব কমার্স এর সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও ইয়োগা জোনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবি বাবেল।

ইয়োগা ওরিয়েন্টেশনে বক্তারা, ইয়োগার গুরুত্ব, উপকারিতা, প্রয়োজনীয়তা, সমাজের নেতিবাচক দিক থেকে যুবসমাজ ও সাধারণ মানুষদের কল্যাণ মূলক ইতিবাচক চিন্তাধারায় নিয়ে আসার জন্য ইয়োগা চর্চাই সর্বোত্তম বলে মতামত ব্যক্ত করেন। আরও বলেন, দৈনন্দিন ৩০-৪০ মিনিট ইয়োগা চর্চা করে নিয়মিত ও পরিমিত খাদ্যাভাস, নিয়ম, সংযম, প্রাণায়াম, আসন, মুদ্রা, শুদ্ধিক্রিয়া ইত্যাদি অনুশীলন করলে সাধারণ অনেক রোগ যেমন প্রেসার, ডায়াবেটিক, মানসিক চাপ, মাইগ্রেন, মাথাব্যথা, চোখের সমস্যা, আর্থারাইটিস, ব্যথা, পেঠের সমস্যা, হৃদরোগ, লিভার সমস্যা, অতিরিক্ত ওজন, স্থূলতা, ফুসফুস জনিত সমস্যা, কিডনি রোগ, পাইলস্ রোগ ইত্যাদি নানাবিধ রোগ খুব সহজেই প্রাকৃতিক ভাবেই নিরাময় করা সম্ভব হয়।

এই অঞ্চলে ইয়োগার অনুশীলন দিনে দিনে বৃদ্ধি পাবে এবং ইয়োগা জোন মানুষকে ইয়োগা অনুশীলনে আরো উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।ইয়োগা ওরিয়েন্টেশনে সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরীজীবি, ডাক্তার পেশাজীবি সহ ২৫০ শতাধিক সূধিজন অংশ গ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর