,

তান্ত্রিকের সঙ্গে যৌ*ন মিলনে রাজি না হওয়ায় ছেলের সামনেই স্ত্রীকে ডুবিয়ে

news-image

তান্ত্রিকের সঙ্গে যৌন মিলনে রাজি না হওয়ায় এক গৃহবধূকে নদীর পানিতে ডুবিয়ে মেরেছেন তার স্বামী। নিহত ওই গৃহবধূর বয়স ৩২। ভারতের উত্তর প্রদেশের আলীগড় শহরের কাছে এক গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ বলছে, বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। নিহত ওই নারীর স্বামী এবং তান্ত্রিককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামীর নাম মানপাল। ছেলের চোখের সামনে ওই নারীকে নদীর পানিতে ডুবানো হয়। সে সময় ছেলেটি মাকে বাঁচাতে বাবার কাছে কাতর মিনতি করে। কিন্তু তার বাবা এতে কর্ণপাত করেনি। মানপাল সে সময় তার ছেলেকে এই বলে হুমকি দেন, সে যদি তার মাকে রক্ষা করার চেষ্টা চালায় তবে তারও একই ভাগ্য বরণ করতে হবে।

পুলিশের এসএসপি আকাশ কুলহারি জানান, নিহত নারীর ভাই থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। ওই নারীর ভাই জানান, তার বোন দুদিন আগে আতংকগ্রস্ত হয়ে তাকে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছিলেন। ভাই মনে করছিলেন সমস্যাটা মিটে যাবে। কিন্তু বৃহস্পতিবার মানপাল তার স্ত্রীকে জোর করে নদীর কাছে নিয়ে গিয়ে পানিতে ফেলে দেন।

জানা গেছে, ওই তান্ত্রিকের নাম সন্তদাস দূর্গাদাস। পরিকল্পনামাফিক ওই হত্যাকাণ্ড ঘটিয়ে মানপাল ও তান্ত্রিক নদী সাঁতরে পার্শ্ববর্তী বাদুয়ান জেলায় পালিয়ে যায়। তবে পালিয়ে গিয়েও রক্ষা হয়নি তাদের। পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করেছে। নদী থেকে ওই নারীর লাশও উদ্ধার করা হয়েছে।

অভিযোগ, সম্প্রতি ওই তান্ত্রিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হয় মানপালের। এরপর তিনি তার স্ত্রীকে ওই লোকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চাপ দিতে থাকেন। স্ত্রী এতে রাজি হননি। আর তাই বৃহস্পতিবার স্ত্রীকে নদীতে ডুবিয়ে হত্যা করেন মানপাল।

পুলিশ বলছে, পুলিশে অপরাধীদের রেকর্ডে ওই তান্ত্রিকের নাম রয়েছে। গত বছর তাকে হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো